Voice of Eastern India

Youth dies after lorry overturns on Kalyani Expressway, chaos erupts in Nimta


ফের কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। ইট বোঝাই লরি উলটে মৃত্যু হল এক যুবকের। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে নিমতায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ জনতা। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুল। এদিন সকালে নিমতা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের দিয়ে দ্রুত গতিতে একটি ইট বোঝাই লরি যাচ্ছিল। লরিটি আচমকা উলটে গিয়ে ইট চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়। আর এক পথচারী আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ লেখা একটি গাড়ি এই লরিটিকে ধাওয়া করছিল। পুলিশের তাড়া খেয়ে অত্যন্ত দ্রুত গতিতে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল লরিটি। একটি আন্ডারপাস দিয়ে টার্ন নেওয়ার সময় লরিটি আচমকা উলটে যায়। সেই সময় সেখানে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এক যুবক। তাঁর উপর লরিটি উলটে যায়। কিছুক্ষণ পরে ইট সরিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। জানা গিয়েছে, নিমতা ও ঘোলা থানার মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:

স্থানীয় এক ব্য়ক্তি বলেন, “প্রশাসনের গাফিলতির জন্য এক সাধারণ নাগরিকের প্রাণ চলে গেল। পুলিশ টাকা কামানোর জন্য গাড়ির পিছনে ছুটছে। এক যুবক চায়ের দোকানে বসেছিল। দ্রুত গতিতে লরিটি টার্ন নেওয়ার সময় উলটে যায়। ইট চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.