Voice of Eastern India

Most unspoken Babnan stitch of Hooghly similar to Lucknow chikankari awaits to get GI tag


সাদা কিংবা রঙিন কাপড়ের উপর সূক্ষ্ম সুতোর টানে ফুটিয়ে তোলা নান্দনিক নকশা-চিকনকারি বা সংক্ষেপে চিকনের কাজ। এই সূচিশিল্পের সৌন্দর্য ও আভিজাত্য আজও নারী-পুরুষ নির্বিশেষে সকলের কাছে সমান জনপ্রিয়। তবে চিকনের কথা উঠলেই অধিকাংশ মানুষের মনে প্রথমেই আসে লখনউয়ের নাম। অথচ বাংলার হুগলি জেলার পোলবা দাদপুরের বাবনান গ্রামেও রয়েছে এই শিল্পের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ বাণিজ্যিক পরিচয়, যা অনেকের কাছেই আজও অজানা। এই সূচিশিল্পের সৌন্দর্য দেখলে আপনি চমকে যাবেন।

প্রচলিত ইতিহাস ও স্থানীয় শিল্পীদের দাবি অনুযায়ী, বাবনানের চিকন শিল্পের হাত ধরেই এই সূচিশিল্প লখনউ পর্যন্ত পৌঁছেছিল। ২০০৮ সালে লখনউ চিকন জিআই স্বীকৃতি পেলেও, ঐতিহ্য ও বাণিজ্যিক গুরুত্ব থাকা সত্ত্বেও বাবনানের চিকন এতদিন সেই স্বীকৃতি থেকে বঞ্চিত। এবার এই শিল্পকে GI স্বীকৃতি দেওয়ার জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।বাবনান ছাড়াও হুগলি, হাওড়া ও বর্ধমানের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। এখানকার তৈরি চিকন বস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। বর্তমানে বাবনানের চিকনের তিনটি বিশেষ সূচিশিল্প – কাটওয়ার্ক, ঝাঁঝ এবং শ্যাডো ওয়ার্ক স্টিচের জন্য জিআই স্বীকৃতির আবেদন করা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের (WBNUJS) তত্ত্বাবধানে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চুঁচুড়ার একটি সংস্থাও এই স্বীকৃতি আদায়ের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

আরও পড়ুন:

হুগলির বাবনান গ্রামের অপূর্ব চিকনের কাজ আড়ালেই, ছবি: সংগৃহীত

ইতিমধ্যেই ভারত সরকারের GI সংক্রান্ত ওয়েবসাইটে প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পর স্বীকৃতি পাওয়ার পথ আরও এগিয়ে যাবে বলে আশাবাদী শিল্পী ও ব্যবসায়ীরা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাবনানের চিকন শিল্প এবার সরকারি স্বীকৃতি পাবে কি না, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। লখনউ ও বাবনানের চিকনে সাদৃশ্যের পাশাপাশি রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বাবনান ও লখনউয়ের চিকন শিল্পের মধ্যে কাজের ধরন ও নকশায় কিছু মিল থাকলেও, দুই অঞ্চলের সূচিশিল্পের নিজস্ব বৈশিষ্ট্য এবং পার্থক্য রয়েছে। শিল্পীদের মতে, বাবনানের কাজের ধরন, সূক্ষ্মতা ও ঐতিহ্য একে আলাদা পরিচয় দেয়। কোনও শিল্প এক অঞ্চলে জন্ম নিয়ে ঐতিহাসিক ও বাণিজ্যিক কারণে অন্য অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করেছে, এমন নজিরও বিশ্বজুড়ে রয়েছে। তাই লখনউয়ের পাশাপাশি বাবনানের চিকনেরও নিজস্ব ভৌগোলিক ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

বাবনানের চিকনের ইতিহাস জানতে গেলে ফিরে যেতে হয় কয়েক শতাব্দী আগের সময়ে। বর্ধমানের জায়গিরদার শের আফগানের স্ত্রী মেহেরুন্নিসা সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহান ছিলেন এই সূচিশিল্পের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। মেহেরুন্নিসার শিল্পের প্রতি আগ্রহ এবং পৃষ্ঠপোষকতার ফলে এই সূচিশিল্পের প্রসার ঘটে বলে ঐতিহাসিক সূত্র ও স্থানীয় প্রচলিত ইতিহাসে জানা যায়। বর্ধমান থেকে দিল্লিতে যাওয়ার পর রাজদরবারে এই সূচিশিল্প আরও জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী সময়ে ‘লখনউ চিকন’ নামে এর পরিচিতি ছড়িয়ে পড়ে। মেহেরুন্নিসা বর্ধমানে থাকাকালীন ধনেখালির বাবনানের এই শিল্পের সঙ্গে পরিচিত হয়ে থাকতেই পারেন বলে মনে করা হয়। ধনেখালি অঞ্চলে শের আফগানের খাজনা আদায়ের ব্যবস্থা থাকায় বাবনানের এই শিল্পের সঙ্গে তাঁর পরিচিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ইতিহাসের আমলে বাবনান সূচিশিল্পের কাজ, ছবি: সংগৃহীত

বাবনানের চিকনের GI স্বীকৃতির উদ্যোগে যুক্ত চুঁচুড়ার উদ্যোক্তা অনির্বাণ ঘোষের বক্তব্য, বাংলার চিকন শিল্পের ইতিহাস চর্যাপদ ও বৈষ্ণব পদাবলীর মতো সাহিত্যেও খুঁজে পাওয়া যায়। তাঁর মতে, বাবনানের চিকনের প্রচলিত ইতিহাসের সঙ্গে বর্ধমানের জায়গিরদার শের আফগান ও তাঁর স্ত্রী মেহেরুন্নিসার সম্পর্ক রয়েছে। পরবর্তীকালে নূরজাহান নামে পরিচিত মেহেরুন্নিসা এই সূচিশিল্পের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন এবং বর্ধমান থেকে দিল্লিতে যাওয়ার সময় এই শিল্পকে সঙ্গে নিয়ে যান। পরবর্তী সময়ে দিল্লি থেকে লখনউয়ের চিকন শিল্প জনপ্রিয়তা লাভ করে।

এই শিল্পের ইতিহাস ও গবেষণাকে সামনে রেখে বলাগড় কলেজের অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় ‘বাংলার চিকন’ নামে একটি বই লিখেছেন। বইটিতে বাবনানের চিকন শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। শিল্পের সঙ্গে যুক্ত সংস্থার লক্ষ্য, বাবনানের চিকনকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তোলা এবং এই সূচিশিল্পের প্রকৃত নৈপুণ্য মানুষের সামনে তুলে ধরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.