Voice of Eastern India

Lalbag BJP leader advises against marrying off daughters into the homes of cockroach-communist-Congress supporters


কে কোথায় বিয়ে দেবেন, সেই নিদান দিলেন বিজেপি নেতা। ককরোচ, কমিউনিস্ট ও কংগ্রেসদের সাহায্যকারীদের বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা। এমনকী, চায়ের দোকানে বসে থাকলে, তাদের থেকে ১০ হাত দূরত্ব বজায় রাখার নিদান দিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমেন মণ্ডল। তাঁর এই বক্তব্যই এখন সমাজমাধ্যমে ভাইরাল।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগের পাঁচরাহা মোড়ে সভায় মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষকে পাশে বসিয়েই এই নিদান দেন সোমেন। তিনি বলেন, “ককরোচ, সিপিএম এবং কংগ্রেস সহযোগীদের বাড়িতে কেউ মেয়ের বিয়ে দেবেন না। তাঁদের থেকে দশ হাত দূরত্ব বজায় রাখুন। তাঁরা যে দোকানে বসে চা খাবেন সেই দোকানে চা-ও খাওয়া যাবে না। এরা শুধু রাজনৈতিক শত্রু নয়, এরা আপনার আমার সকলের দেশের শত্রু। তাঁরা দেশ বিরোধিতায় নামলে রাস্তায় নেমে তাঁদের যোগ্য জবাব দিতে হবে।”

আরও পড়ুন:

এবিষয়ে কংগ্রেস নেতা অর্ণব রায় বলেন, “লালবাগের সংস্কৃতি হচ্ছে রাজনীতি রাজনীতির জায়গায়, তারপরে এক জায়গায় বসে চা খাওয়া। হঠাৎ এরা বড় নেতা হয়ে গিয়েছে। একসময় জ্যোতিপ্রিয় মল্লিকও এই কথা বলতেন।” অন্যদিকে, সিপিআইএম নেতা মনু শেখ বলেন, “ওই বিজেপি নেতার শুভ বুদ্ধির উদয় হোক। তৃণমূলের কথাও মানুষ শোনেনি। বিজেপির কোন নেতা রাস্তায় দাঁড়িয়ে কী বলল তা-ও কেউ শুনবে না। বিজেপির মুখে দেশপ্রেমের কথা মানায় না। ক্ষমতার দম্ভে তাঁরা এসব বলছে। খুব তাড়াতাড়ি তাঁরা যোগ্য জবাব পাবে।”

বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলেও নিজের অবস্থান থেকে সরছেন না সোমেন মণ্ডল। তিনি বলেন, “বিজেপি, নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে কমিউনিস্ট, কং নেতারা দেশের বিরোধিতায় নেমেছে। দেশবিরোধী নেতা, দেশবিরোধী নেতাদের দেওয়া স্লোগান ও বক্তব্যকে যাঁরা সমর্থন করেন তাঁদের বাড়ির সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না। পাড়ায় যাঁরা সিপিএম, কংগ্রেস করবে তাঁদের একঘরে করে দিতে হবে। তাঁদের বাড়িতে বিয়ে দেবেন না। এখনও আমি ওই একই কথা বলছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.