Voice of Eastern India

Purulia to touch one million tourist by December, know the 10 point notification


রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের নির্দেশ মেনে চলতি বছরের শেষ মাসেই পর্যটক সংখ্যার নিরিখে মিলিয়নে পৌঁছতে গুচ্ছ পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। জারি করা হল ১০ দফা নির্দেশিকা। রাজ্যে পালাবদলের পর এই প্রথম একাধিক দপ্তরকে নিয়ে শনিবার অযোধ্যা পাহাড়ে হোটেল, লজ, কটেজ, রিসর্ট ও হোম স্টে কর্তৃপক্ষকে নিয়ে সমন্বয় বৈঠক করলেন পুরুলিয়া জেলা পুলিশের কর্তারা। চলতি শীতের মরশুমে বিপুল সংখ্যক পর্যটককে সামলাতে ট্রাফিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কি করবেন, আর কি করবেন না তা ওই বৈঠক থেকে একেবারে পরিষ্কার করে দেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। সেই সঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ-র বার্তা, বদলে গিয়েছে পুরুলিয়া। নির্ভয়ে জঙ্গলমহলে আসুন। তিনি বলেন, “শীতের মরশুমে বিপুল সংখ্যক পর্যটক সামলাতে সাধারণ প্রশাসন, বনদপ্তরকে সঙ্গে নিয়ে পুরুলিয়া জেলা পুলিশ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সমন্বয় বৈঠক থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে।”

জঙ্গলমহল পুরুলিয়ার পর্যটন আর শুধু শীতের মরশুমে নয়। জেলায় এখন সারা বছর পর্যটকদের ভিড় থাকে। চলতি বছরের গত জুন মাস পর্যন্ত এই জেলায় ৬ লাখের বেশি পর্যটক আসেন। কয়েক মাস আগে বলরামপুরে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ পুরুলিয়া জেলা প্রশাসনকে ডিসেম্বরে মিলিয়ন টার্গেট দেন। আর সেই টার্গেট পূরণে শুধু সাধারণ প্রশাসন নয়। পুরুলিয়া জেলা পুলিশও এগিয়ে এসেছে। রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে গুচ্ছ পদক্ষেপ নিয়েছে। সবার প্রথমে ট্রাফিক। অর্থাৎ এখন আর পাহাড়ে উঠতে শুধু সিরকাবাদের পাকদন্ডী পথ নয়। মোট ৭ টি রাস্তা রয়েছে। অযোধ্যা হিলটপ-সহ এই পাহাড়ের সবচেয়ে উল্লেখযোগ্য সাইট সিয়িং আপার ড্যাম এবং বামনি ফলসে যাতে কোনভাবে যানজট না হয় তা লক্ষ্য পুরুলিয়া জেলা পুলিশের। তাই পুরুলিয়া জেলা পুলিশ এদিন জেলার পর্যটন সংক্রান্ত স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র দেখানোর পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে ট্রাফিক ব্যবস্থার নয়া নির্দেশিকা তুলে ধরে।

আরও পড়ুন:

সেই নির্দেশিকা বোঝাতে গিয়েই অতীতে আপার ড্যামের একটা উপচে পড়া রিলস ভিডিও দেখানো হয়। যেখানে দেখা যায় যানজটের ছবি। তাই আগামিদিনে যাতে এরকম কোন পুনরাবৃত্তি না হয় তাই ট্রাফিক বিধি মেনে চলা কতটা জরুরি তা এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে পাহাড়ি পথে ব্লাইন্ড জোনে মিরর বসানো-সহ ঝোপ পরিষ্কার করে রাখা হয় সেই বার্তাও দেওয়া হয়। সেই সঙ্গে পর্যটক আবাসে যতজন পর্যটক আসবেন তাদের সকলের পরিচয়পত্র নিতে হবে। এই নির্দেশিকা তুলে ধরতে গিয়ে ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ বলেন, একটি পর্যটকের দলের সঙ্গে যদি ২৪ জন আসেন। তাদের সকলেরই সচিত্র পরিচয়পত্র নিয়ে রাখতে হবে। বৈঠক থেকে জানান, কলকাতা ও শহরতলি এলাকায় কেউ অপরাধ করে এই অযোধ্যা পাহাড়ে লুকিয়ে থাকবে। এমন ঘটনা কোনভাবেই বরদাস্ত করা যাবে না। সেই কারণে পরিচয়পত্রের পাশাপাশি প্রত্যেকটি পর্যটক আবাসে একজন করে নোডাল ম্যানেজার নিয়োগ করতে হবে। যিনি ধারাবাহিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ থাকবেন।

অন্যদিকে হোটেল, লজ মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হয় রাত ১২ টার সময় যদি পুলিশ রেজিস্টার দেখতে চায় তাহলে পুলিশকে দেখতে হবে। কারণ এটা পুলিশের কাজ ও দায়িত্ব। সেই সঙ্গে পুরুলিয়া জেলা পুলিশের আরও একটি বড় পদক্ষেপ এই জেলায় বেড়াতে এসে স্থানীয় মানুষজনদের সংস্কৃতি নিয়ে সচেতন থেকে সম্মান জানাতে হবে। যে সকল বাইকাররা আসেন তারা পর্যটক আবাস কর্তৃপক্ষকে মোটা টাকার বিনিময়ে ওই আবাস থেকে কিছুটা দূরে জঙ্গল এলাকায় ক্যাম্পিং করার প্রস্তাব দেন। এবং সেই ক্যাম্পে পরিষেবা খোঁজেন। এই কাজ কোনভাবেই চলবে না বলে জানিয়ে দেওয়া হয়। কারণ বন্যপ্রাণ, স্থানীয় মানুষের সুরক্ষা, বনাঞ্চলে আগুন-সহ নানান ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে সরকারের বিধি অনুযায়ী, ডিজে একেবারে নিষিদ্ধ। এছাড়াও শব্দবিধি মেনে পর্যটক আবাস চালাতে হবে। অর্থাৎ পর্যটকরা যখনই আসবেন তখনই গুচ্ছ নির্দেশিকা প্রচারপত্রের মাধ্যমে দিয়ে দিতে হবে। বিধি ভঙ্গ হলে সংশ্লিষ্ট হোটেল, লজ, রিসর্ট কর্তৃপক্ষের ওপর দায় বর্তাবে বলেও এদিন জেলা পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে পুরুলিয়ায় এসে অনেকেই ট্রেকিং, রক ক্লাইম্বিং, ড্রোন উড়িয়ে থাকেন। প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের তরফে অনুমতি প্রয়োজন রয়েছে। বিশেষ করে শুটিং, রাতে নাইট ট্রেলিং করার ক্ষেত্রেও অনুমতি প্রয়োজন বলে নির্দেশ। তবে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সিঙ্গেল উইন্ডো সিস্টেমও চালু করছে পুরুলিয়া জেলা পুলিশ। পর্যটক আবাসে আসা পর্যটকরা এই ধরনের অনুমতি পেতে কর্তৃপক্ষের হাত ধরে সংশ্লিষ্ট ফাঁড়ি এবং থানাতে আবেদনপত্র জমা করলেই পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দিয়ে বিধি মেনে অনুমতি পত্র তুলে দেবে। কয়েক বছরের মতো এবারও পর্যটন কেন্দ্র গুলিতে পুলিশ কিয়স্ক থাকবে। যেখান থেকে পর্যটকদেরকে সহায়তা দেওয়া হবে। এবারে নতুন বিষয় হল যে সকল এলাকায় মোবাইল শ্যাডো জোন রয়েছে সেখানে পুলিশ কিয়স্ক বাধ্যতামূলক করল পুরুলিয়া জেলা পুলিশ। এই জেলার সাইট সিয়িং গুলিতে শৌচাগার নেই। তাই খুব দ্রুত বায়ো টয়লেট যাতে করে দেওয়া যায় তা সাধারণ প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা করছে পুলিশ। পরিষ্কার- পরিচ্ছন্নতাতেও জোর দেওয়া হয়। অর্থাৎ পরিবেশ বান্ধব পর্যটন। পুলিশের এই বৈঠকে ছিলেন পুরুলিয়া বন বিভাগের এডিএফও সায়নী নন্দী, বিডিও সৌমিত্রপ্রতীম প্রধান। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.