Voice of Eastern India

After suvendu adhikari ordered migrant workers getting SMS for work


পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফিরিয়ে নিজের গ্রামেই কর্মসংস্থান দিতে রাজ্যের মেগা প্রকল্পে সমস্ত জেলার নিরিখে সর্বপ্রথম কাজ শুরু করল পুরুলিয়া। সরাসরি পরিযায়ী শ্রমিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গে ফেরানোর কাজে অগ্রণী জঙ্গলমহলের এই জেলা। শনিবার থেকে পুরুলিয়া জেলা প্রশাসন এই কাজ শুরু করেছে।

কেন্দ্রীয় প্রকল্পে অদক্ষ শ্রমিকরা প্রতিদিন পাবেন ৩০০ টাকা। যারা অর্ধ-দক্ষ তারা ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা পর্যন্ত মজুরি পাওয়ার বিধি রয়েছে। যে সকল পরিযায়ী শ্রমিক এখনও ই-কেওয়াইসি করেননি বা জব কার্ড নেই তাদেরকে সেই বন্দোবস্ত করে দেবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও ব্লক।

আরও পড়ুন:

সম্প্রতি রাজ্য সরকারের ১২৫ দিনে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবঙ্গে ফিরে আসার বার্তা দিয়েছিলেন। তারপরেই এই রাজ্যের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে প্রকল্প নেওয়া হয়। পুরুলিয়া জেলা প্রশাসন শ্রম দপ্তরের কাছ থেকে সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকদের নম্বর নিয়ে মোবাইলে এসএমএস পাঠাতে শুরু করেছে। এই জেলায় প্রায় ৫০ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন। ওই এসএমএসে পুরুলিয়া জেলা প্রশাসনের বার্তা, ‘কাজের সন্ধানে আর ভিন রাজ্যে নয়। ফিরে আসুন নিজের গ্রামে। থাকুন পরিবারের পাশে। ভিবি-জি রাম জী প্রকল্পে প্রতি অর্থ বর্ষে সর্বাধিক ১২৫ দিনের কাজ পাবেন সরকার নির্ধারিত দৈনিক মজুরিতে। পাশাপাশি যোগ্যতাভিত্তিক বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারেন। আজই নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন এবং কাজের চাহিদা জানান। সৌজন্যে পুরুলিয়া জেলা প্রশাসন।’

পাঠানো হচ্ছে এমনই এসএমএস।

রাজ্যের শ্রম বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যের ২৩ টি জেলায় মোট ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। এর মধ্যে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন। মালদহে ২ লক্ষ ৮৬ হাজার ৩২৯ জন। পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ ৬৮ হাজার ৫৭০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। এছাড়া নদিয়ায় ১ লক্ষ ৬১ হাজার ৯০৮ জন ও পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬ জন পরিযায়ী শ্রমিক আছেন। এই কেন্দ্রীয় প্রকল্পে অদক্ষ শ্রমিকরা প্রতিদিন পাবেন ৩০০ টাকা। যারা অর্ধ-দক্ষ তারা ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা পর্যন্ত মজুরি পাওয়ার বিধি রয়েছে। যে সকল পরিযায়ী শ্রমিক এখনও ই-কেওয়াইসি করেননি বা জব কার্ড নেই তাদেরকে সেই বন্দোবস্ত করে দেবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও ব্লক। পশ্চিমবঙ্গের শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে নানান পৃথক পৃথক ঘটনায় মারা গিয়েছেন। এমন কি ‘খুন’ পর্যন্ত হয়েছেন। তৃণমূল জমানায় ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু পুরুলিয়ায় সবচেয়ে বেশি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.