Voice of Eastern India

WB minister Dilip Ghosh announces to appoint co-ordinators in inactive panchayets


রাজ্যে পালাবদলের পর তুমুল বিশৃঙ্খলা দেখা গিয়েছে স্থানীয় প্রশাসনিক স্তরে। তৃণমূলের প্রধান, উপপ্রধানরা দপ্তরে আসা বন্ধ করে দিয়েছেন। গ্রামসভাও হচ্ছে না। অচলাবস্থার জেরে সেই গ্রাম পঞ্চায়েতগুলিতে উন্নয়ন শিকেয় উঠেছে। পঞ্চায়েতের হাল ফেরাতে সেই সব পঞ্চায়েতে কো-অর্ডিনেটর নিয়োগ করবে রাজ্যে। শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরে এক কর্মসূচিতে এসে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের কথায়, ‘‘যেখানে পঞ্চায়েতে সবাই পদত্যাগ করেছে সেখানে কো-অর্ডিনেটর বসেছে। যেখানে প্রধান, উপপ্রধান আসছে না সেখানে প্রশাসন কো-অর্ডিনেটর বসাবে। জেলাশাসক, বিডিওরা বিষয়টা দেখছেন। বাকিগুলো সক্রিয় আছে। রাজ্যে দু’শোর বেশি পঞ্চায়েতে ডামাডোল আছে। দ্রুত সমস্যা মিটে যাবে।”

আরও পড়ুন:

গত মে মাসে তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এরপরই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাজে ডামাডোল শুরু হয়। রাজ্যে মোট ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যার সিংহভাগ পঞ্চায়েতে ক্ষমতায় তৃণমূল। রাজ্যে পালাবদলের পর বহু পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা পদত্যাগ করেন। সেখানে নতুন করে প্রধান, উপপ্রধান নির্বাচিত হয়েছেন। আবার কোনও পঞ্চায়েতে অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন। বহু পঞ্চায়েতে প্রধান, উপপ্রধানরা দপ্ততরে আর আসছেন না। ফলে উন্নয়নের কাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। চরম সমস্যায় পড়েন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। রাজ্য সরকার উন্নয়ন চালু রাখতে বিকল্প চিন্তাভাবনা শুরু করে।

তাই কো-অর্ডিনেটর নিয়োগ করে অচলাবস্থা কাটানোর পথে হাঁটছে রাজ্য। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, রাজ্যে দু’শোর বেশি গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে প্রধান, উপপ্রধানরা দপ্তরে না আসায়। সেখানে জেলাশাসক, বিডিওরা পর্যালোচনা করে কো-অর্ডিনেটর নিয়োগ করবেন। দিলীপ ঘোষের কথায়, ‘‘যেখানে পঞ্চায়েতে সবাই পদত্যাগ করেছে সেখানে কো-অর্ডিনেটর বসেছে। যেখানে প্রধান, উপপ্রধান আসছে না সেখানে প্রশাসন কো-অর্ডিনেটর বসাবে। জেলাশাসক, বিডিওরা বিষয়টা দেখছেন। বাকিগুলো সক্রিয় আছে। রাজ্যে দু’শোর বেশি পঞ্চায়েতে ডামাডোল আছে। দ্রুত সমস্যা মিটে যাবে।” এদিন জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতে ও কৃষক বাজারে পরিদর্শনেও যান দিলীপ ঘোষ। সেই পঞ্চায়েতে অবশ্য স্বাভাবিক কাজ চলছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.