তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ডেঙ্গু হলে তথ্য চেপে রাখা হত! অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কাছেও তথ্য গোপন করত সেই সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই বিষয়ে তথ্য সামনে এল। শুধু তাই নয়, বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় এসে ডেঙ্গু সংক্রমণে্যো রাশ টানতে সক্ষম হয়েছে বলে খবর। সেই বিষয়ে এবার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে উদাহরণ হিসেবে দেখিয়েছে। এবার ডেঙ্গু মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনই জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
তৃণমূল আমলে ডেঙ্গুর লাগামছাড়া সংক্রমণ দেখা যেত বলে অভিযোগ। শুধু তাই নয়, বহু আক্রান্তের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। যদিও মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু লেখাতেও অলিখিত নিষেধাজ্ঞা ছিল বলে অভিযোগ। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর সেই বিষয় সামনে এসেছে বলে খবর। পালাবদলের পর বর্তমান সরকারের স্বাস্থ্য দপ্তর পূর্ববর্তী আমলের নথিপত্র পর্যালোচনা করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে নতুন তথ্য পাঠানো হয়েছে। আগের এবং সংশোধিত তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গিয়েছে।
আরও পড়ুন:
বিজেপির জমানায় ডেঙ্গু আক্রান্তের ঘটনাও সামনে এসেছে। ডেঙ্গু নিয়ে কোনও তথ্য লুকনো হবে না। সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেঙ্গু রুখতে স্বাস্থ্য দপ্তরের কর্মী-আধিকারিকরা কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেন। শুভেন্দু জমানায় ডেঙ্গু রোধে সাফল্য পেল বাংলা। সেজন্য কেন্দ্রীয় সরকার বর্তমান রাজ্য সরকারের প্রশংসাও করেছে বলে খবর। এই বিষয়ে প্রাক্তন তৃণমূল সরকারকে খোঁচাও দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
এদিন দুর্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “গত তিন-চার বছরের তুলনায় ২০২৬ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার কমেছে।” স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজ্যের পরিকল্পনা ও প্রশাসনিক তৎপরতা এবার বিশেষ ভূমিকা নিয়েছে। এমনকী, পশ্চিমবঙ্গের ডেঙ্গু মোকাবিলার মডেলকে অন্য রাজ্যের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরতে চেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করে সামনে থেকে ডেঙ্গু মোকাবিলার নেতৃত্ব দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
জানা গিয়েছে, তৃণমুল আমলে কোনও একটি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ঘরে দেখানো হয়েছিল। এবার সংশোধিত তথ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষের বেশি! অন্য একটি বছরে ৪৪১ জন আক্রান্তের কথা বলা হয়েছিল। নতুন তথ্যে ৩১ হাজারের আক্রান্তের কথা সামনে এসেছে। আগে বছরগুলোতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা শূন্য দেখানো হয়েছিল। নতুন তথ্যে ৩১ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
