Voice of Eastern India

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার


দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় ED। প্রাক্তন সংস্কৃতি প্রতিমন্ত্রীকে আগামী বুধবার নথি নিয়ে হাজিরার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ইন্দ্রনীল সেনের বাড়ি এবং তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গত বুধবার ইন্দ্রনীল সেনকে ডেকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর প্রেস বিবৃতি জারি করেছে ED, তাতে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। ED-র স্ক্যানারে অভিযুক্ত সংস্থা ‘মাস আর্ট’-এর সম্পাদক ধ্রবজ্যোতি বসু। স্ক্যানারে দীপেশ রায় নামে এক ব্যবসায়ীর ভূমিকাও, তাঁদেরও ডেকে পাঠিয়েছে ED। 



Source link

Leave A Reply

Your email address will not be published.