Voice of Eastern India

Akhruzzaman News: “BJP-র বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই”, মন্তব্য আখরুজ্জামানের | ABP Ananda


Akhruzzaman News: “মমতা বন্দ্য়োপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়তে চান না। মমতা একঘরে হয়ে গেলে তিনি INDI জোটে যাচ্ছেন। তিনি যখন সুবিধা পাবেন, INDI জোট থেকে বেরিয়ে বিজেপিকে সুবিধা করে দেবেন। INDI জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বের করে দেওয়া হয় তাহলে বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা INDI জোটে যেতে প্রস্তুত”, মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামানের। 
এদিকে, “আমরা আগে থেকেই জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলি। প্রথম দিন থেকেই আমরা SIR-এর বিরোধিতা করছি। আমরা আদালতেও গিয়েছিলাম, কিন্তু ন্যায়বিচার মেলেনি। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম ১০০ জন ভুক্তভোগীকে নিয়ে। আমাদের অনেক অপমান করা হয়েছে, আমাদের বলা হয়েছে গেট লস্ট। এই ধরনের কথা বলার অধিকার কি তাঁর আছে? কেউ যদি চেয়ারে বসে গণতন্ত্র রক্ষা করে, তাহলে আমাদের কিছু বলার নেই। ১৪৭ সাংসদকে বের করে দিয়ে রক্ষাকবচের বিল জবরদস্তি পাস করিয়েছে। তাহলে সেই রক্ষাকবচ বিল কি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হয়েছে? রক্ষাকবচের সুযোগ নিয়ে আইন নিজের হাতে নিতে পারেন না। সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ভোটের আগে সরানো হয়েছে। ৪ হাজার EVM-এ আগুন লাগানো হয়েছে। ১০ তলা ভবন, ৭-৮ তলায় আগুন লেগেছে, বিজেপি জেনেবুঝেই করেছে”, দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। 



Source link

Leave A Reply

Your email address will not be published.