Voice of Eastern India

Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর… | PMO | ABP Ananda


Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, দিল্লি থেকে গ্রেফতার। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নের পূর্ত দফতরে আসেন আকাঙ্খা বিদ্যার্থী। মিথ্যা পরিচয় দিয়ে নবান্নে এসেছিলেন মহিলা, জানাল পুলিশ,  দিল্লি থেকে গ্রেফতার। আগে থেকে সাক্ষাৎকারের সময় নিয়ে পূর্ত দফতরের আধিকারিকদের থেকে তথ্য চান আকাঙ্খা। কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় আধিকারিকদের। পুলিশে অভিযোগ দায়ের করেন পূর্ত দফতরের আধিকারিকরা। মহিলার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি হাওড়া সিটি পুলিশের। দিল্লিতে সন্ধান পাওয়ার পর গ্রেফতার আকাঙ্খা বিদ্যার্থী। মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে হাওড়া সিটি পুলিশের বিশেষ টিম। 
এদিকে, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর দাবি ED-র । ‘মন্ত্রী থাকাকালীন নিজের দুই ঘনিষ্ঠের সংস্থাকে ৮৫ কোটি টাকা টেন্ডার পাইয়ে দেন ইন্দ্রনীল। ইন্দ্রনীল ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। সেই সংস্থা থেকে ইন্দ্রনীলের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন একাধিক সংস্থায় টাকা পাঠানো হয়েছিল। সেই সব সংস্থা থেকেও টাকা তোলা হয়েছিল। ইন্দ্রনীল মন্ত্রী থাকাকালীন তাঁর সংস্থা অক্টেভ রেকর্ডসের অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকা ডিপোজিট। সেই সংস্থার অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার। ইন্দ্রনীল সেনের দাবি, রয়্যালটি বাবদ এই টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল’, বিবৃতি দিয়ে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।  

ভিডিও জেলার

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর…

আরও দেখুন



Source link

Leave A Reply

Your email address will not be published.