Voice of Eastern India

West Bengal News Live: বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!


এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর

১। আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ। মন্ত্রী হলেন তাপস রায়, শঙ্কর ঘোষ, ইন্দ্রনীল খাঁ, অশোক ডিন্ডা, গৌরীশঙ্কর ঘোষ, মালতি রাভা। 

২। মথুরাপুরে তৃণমূল সাংসদের অফিসে আছড়ে পড়ল ক্ষোভ। নয়ানজুলি বুজিয়ে বেআইনি ভাবে কার্যালয় তৈরির অভিযোগ। বাপি হালদারের পার্টি অফিস ভাঙচুর। খুলে ফেলা হল হোর্ডিং।

৩। মথুরাপুরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। পার্টি অফিসে জনরোষ। উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি।

৪। সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে অভিষেক। তৃণমূল নেতা ও সমর্থক-সহ গ্রেফতার ৫। 

৫। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বড়ায় শ্যুটআউট। বাইকে এসে নির্মীয়মান হোটেল লক্ষ্য করে ২ রাউন্ড গুলি। ব্যবসায়িক শত্রুতায় হামলা। প্রাথমিক অনুমান পুলিশের।

৬। ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সাড়ে তিপান্ন টাকা বেড়ে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ৩২৫৫ টাকা। অপরিবর্তিত গেরস্থের LPGর দাম।



Source link

Leave A Reply

Your email address will not be published.