Voice of Eastern India

Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?


কলকাতা : এখনই কাটছে না দুর্যোগ। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৮ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে জুড়ে ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে সতর্কতাও। দক্ষিণবঙ্গের ৩ জেলার কিছু অংশে আজ ১৬ অগস্ট রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা – এই ৩ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা – এই ২ জেলার দু-এক জায়গায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এবং হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন 

আগামীকাল ১৭ অগস্ট সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হবে। কিছু জেলায় অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে, ২০ সেন্টিমিটারেরও বেশি। সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিরিক্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জারি রয়েছে লাল সতর্কতা। ৭ থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা – এই ২ জেলার দু-এক জায়গায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বইবে ঝোড়ো হাওয়া এবং তার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

১৮ অগস্ট মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান – এই ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা – এই ২ জেলার দু-এক জায়গায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এবং সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.