Voice of Eastern India

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর


২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর প্রথম ভোট-যুদ্ধ। রেজিনগর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রে উপ নির্বাচনে দিনভর ঘটনার ঘনঘটা। শাসকের দাবি ভোট হয়েছে শান্তিপূর্ণ। আর বিরোধীরা বলছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। 

নন্দীগ্রামে উপনির্বাচন। বিজেপির দাবি, শান্তির আবহে ভোট হয়েছে। কিন্তু, পাল্টা বিরোধীদের দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে নন্দীগ্রামে। নির্বাচন বাতিল করার দাবি তুলেছে কংগ্রেস। এনিয়ে তাদের কটাক্ষ করেছে বিজেপি।

মঙ্গলবারের উপনির্বাচনে দফায় দফায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের রেজিনগরে। কখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান হুমায়ুন কবীর। কখনও ভোট লুঠের অভিযোগে অবস্থানে বসে কংগ্রেস। কখনও আবার ভোট লুঠের অভিযোগে সরব হয় সিপিএম। শুভেন্দু অধিকারী অবশ্য় দাবি করেছেন, রেজিনগরে ২৫-৩০ হাজার ভোটে জিতবেন তাঁরা।

নন্দীগ্রাম এবং রেজিনগর- দুই কেন্দ্রের উপনির্বাচনে পুলিশের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুললেন বিরোধীরা। ভোটারদের ভয় দেখানো, ভোট দিতে যেতে না দেওয়ার মতো অভিযোগে সরব হল কংগ্রেস থেকে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। যদিও শুভেন্দু অধিকারীর দাবি, যতদিন তাদের সরকার থাকবে, বড় কোনও অশান্তি ঘটতে দেওয়া হবে না।

উপনির্বাচনের দিন সকাল থেকেই রেজিনগরে দেখা গেল ‘দ্য হুমায়ুন শো’। পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন। পুলিশের বিরুদ্ধে মুগুরের দাওয়াই দিলেন সাধারণ মানুষকে। আক্রমণ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রীকেও। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতেও জড়ালেন নওদার বিধায়ক ও AJUP পার্টির সভাপতি। শেষে তাঁকে আটক করল পুলিশ। যদিও বিরোধীরা একযোগে হুমায়ুন কবীরকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করেছে। 

হুইল চেয়ারে করে এসে, ভোট দিলেন চারবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর পক্ষেই থাকবে। ভোট দিয়ে এসে এমনই দাবি করলেন ফিরোজা বিবি। 

বিবাদের কেন্দ্রে বইয়ের স্টল। পুজোর সময় বুক স্টল করা নিয়ে সিপিএম সমর্থক ও হিন্দু জাগরণ মঞ্চের বিবাদ। উত্তেজনা উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সোনারপুরে সংঘর্ষ সিপিএম ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। থানায় অভিযোগ দায়ের। 

রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য ফের সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। ২ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। ১৪ ডিসেম্বর হবে মামলার পরবর্তী শুনানি। 

উপনির্বাচনের দিনে আরও একটি জেলা পরিষদ দখল করল বিজেপি। তৃণমূলের টিকেটে জেতা সদস্যদের সমর্থনে মালদা জেলা পরিষদে উড়ল পদ্ম পতাকা। কংগ্রেস সদস্যদের অপহরণ করে জেলা পরিষদ দখলের অভিযোগ। অভিযোগ অস্বীকার করে কটাক্ষ করেছে বিজেপি। 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.