Voice of Eastern India

By Election and Annapurna Yojana: “৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস”, উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী


কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। দুই কেন্দ্রই উপনির্বাচনে দারুণ মার্জিনে জয়ের ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পি ডব্লু ডির টেন্ট থেকে বেরিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন সেই কথা। একই সঙ্গে তাঁর বিশ্বাস একটা বড় সংখ্যায় সংখ্যালগু যুবক ও মহিলাদের ভোটও পাবে বিজেপি।

আরও পড়ুন: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “সংখ্যালঘু মহিলা ও যুবকরা আমাদের ভোট দিয়েছেন। সংখ্যালঘু বয়স্ক লোকজনদের ভোট আমরা খুব একটা পাইনি। ওরা ওই হুমায়ুন বাবুর ছেলেকে বা কংগ্রেসকে ভোট দিয়েছে। তৃণমূলের অস্তিত্ব কোথাওই ছিল না। ওখানে বামেদেরও একই অবস্থা। নন্দীগ্রামে সিপিআই এক হাজার বা দেড় হাজার ভোট পাবে কি না সন্দেহ। একই ভাবে রেজিনগরে সিপিএমের সংখ্যা পঞ্চম, ষষ্ঠ বা নোটার নীচেও থাকতে পারে। বামেদের কোনও অস্তিত্ব ছিল না দুটো জায়গাতেই।”

এ ছাড়াও মুখ্যমন্ত্রী মনে করেন, বিজেপির ট্র্যাডিশনাল ভোটার সংখ্যা এবারের উপনির্বাচনে অনেকটাই বাড়বে। তিনি বলেন, “আমাদের যে ট্র্যাডিশনাল ভোটার, সেই ভোটটা আমরা আরও বাড়াতে পারব। কারণ, ওই ভোটের মধ্যে তার সঙ্গে প্রায় ৭০ হাজার অন্নপূর্ণা যোজনা রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার মুসলিম মহিলারা পেয়েছেন। তাঁদের বলা হয়েছিল বিজেপি এলে মুসলিমদের বঞ্চিত করবে। রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ অন্নপূর্ণা প্রাপকদের মধ্যে ২৪ লক্ষ মুসলিম মহিলা।”

মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা ছাড়াও আবাস যোজনার টাকা পাওয়া পরিবারগুলোকে নিয়েও আশাবাদী। তিনি বলেন, “এই ৩৫ হাজার মুসলিম মহিলার মধ্যে, আমার বিশ্বাস ৯০ শতাংশ বিজেপিকে ভোট দিয়েছে এই সুবিধা পাওয়ার জন্য। এ ছাড়াও ১৭ হাজার যে আবাস যোজনার বাড়ির তালিকা হয়েছে, সেখানেও প্রায় ১০ হাজারের বেশি সংখ্যালঘু পরিবার ছিল। ৬-৭ হাজার সনাতনী পরিবার আছে। তাঁদের মধ্যেও কাজ করেছে, যে এই সরকার উন্নয়নের ক্ষেত্রে ভেদাভেদ করে না।”

আরও পড়ুন: অনুমোদন ছাড়াই ফর্ম ৬-এ পরিবর্তন, বিবৃতিতে ‘মিথ্যাচার’ নির্বাচন কমিশনের? পিছনে কার হাত, উঠছে প্রশ্ন

কত ভোট জিতবে বিজেপি? মুখ্যমন্ত্রী জানালেন তাঁর বিশ্বাসের কথা। তিনি বললেন, “সব মিলিয়ে আমাদের প্রার্থী রেজিনগরে ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পাবে। এবং একটা দারুণ মার্জিনে আমরা জিতব। আর নন্দীগ্রামের ব্যবধানটা অনেক বাড়বে। আমি যে ভোট জিতেছিলাম, তার থেকে ৫-৬ গুণ তো বাড়বেই।”



Source link

Leave A Reply

Your email address will not be published.