Voice of Eastern India

Former State Minister Asish Banerjee Death Mystery: “রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই


ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুের এবার প্রতিক্রিয়া দিলেন আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই। মূলত, এদিন বাড়ির সামনে যে পার্টি অফিস ছিল, সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই বলেন,’  ওনার স্টেটমেন্টটা , পুলিশ যতক্ষণ না পর্যন্ত পুলিশ ক্লিয়ার করে দেবেন, যে কেন তিনি এটা করলেন, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে বলা অসম্ভব। 

আরও পড়ুন,“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা

প্রশ্ন: এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে..

আশীস বন্দ্যোপাধ্যায়ের ভাই : এটা সত্যি কথা, উনি কোনও দুর্নীতির সঙ্গে কখনই যুক্ত ছিলেন না। কোনওভাবেই। উনি ৫ বারের বিধায়ক ছিলেন। তার আগে দল করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন। ..কোনওদিন কোনও দুর্নীতির সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। 

প্রশ্ন: দুর্নীতির সঙ্গে কি জড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ?

আশীস বন্দ্যোপাধ্যায়ের ভাই :….নিশ্চয় তাঁকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে দেওয়া একটা চক্রান্ত চলছিল।

প্রশ্ন:  তিনি (আশীস বন্দ্যোপাধ্যায়) কি মানসিক চাপের মধ্যে ছিলেন ?

আশীস বন্দ্যোপাধ্যায়ের ভাই : এটার তিনি কিন্তু বহিঃপ্রকাশ করতেন না। ৫ জনকে নিয়ে অফিসে বসে ছিলেন। কালকে শ্রী অরবিন্দের জন্মদিনে ছিলেন, সেখানেও দুবার গিয়ে প্রণাম করে এসছেন। এই তো পাশেই মন্দির আছে…সকালে দেখতে পাওয়া যায়, আলো জ্বলছে ঘরে…কিন্তু এত সকালে তো কেউ ঘরে আলো জ্বালায় না। ..দেখছি যে আশীস দা…।

প্রশ্ন: মানসিক চাপের কথা কি কখনও বলেছেন, যে একদিকে তিনি হেরেছেন, ৫ বারের বিধায়ক ছিলেন..তারপর রাজনীতির থেকে একরকম সরে গিয়েছিলেন প্রায়..কীভাবে ?

আশীস বন্দ্যোপাধ্যায়ের ভাই : না, হয়তো ভিতরে তিনি কষ্ট পাচ্ছিলেন । বাইরে কারও কাছই প্রকাশ করতেন না। পরিবার যদি ওটা নিয়ে দুঃখ পায় বা আঘাত পায়, তাই পরিবারের কোনও লোককে এসব নিয়ে কখনই আলোচনা করতেন না। 

প্রশ্ন: কালকে রাতে শেষবার কখন কথা হল ?

আশীস বন্দ্যোপাধ্যায়ের ভাই : কালকে রাত পনে বারটো অবধি আমরা সবাই বসে গল্প করেছি, আশীসদার ঘরেই। 

প্রশ্ন: কী গল্প করলেন ?

আশীস বন্দ্যোপাধ্যায়ের ভাই : এই পারিবারিক গল্প। তারপর বিষয় সম্পত্তি নিয়ে গল্প। 



Source link

Leave A Reply

Your email address will not be published.