Voice of Eastern India

News Live Update : গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কী কাণ্ড ঘটালেন ?


সুরেন্দ্রনাথ কলেজেও টাকার পাহাড়! ২টি ট্রলি ব্যাগ ভর্তি উইপোকা খাওয়া ৫০০, ১০০-র বান্ডিল। ইউনিয়ন রুমে মিলল আগ্নেয়াস্ত্র। 

গদি দেওয়া বিছানা থেকে সুসজ্জিত শৌচাগার। কলেজেই তৃণমূল নেতার আরামঘর। ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল! 

কাকে কোন দফতর? পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে ঝটিকা সফরে দিল্লিতে মুখ্যমন্ত্রী। দেখা করলেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে। 

তৃণমূল ভাঙন নিয়ে জল্পনার মধ্যেই ফের MLA হস্টেলে ঋতব্রত-সন্দীপন। ঋতব্রত জানান, কয়েকজনের সঙ্গে কথা হয়েছে….মুড়ি, ফিসফ্রাই খেতে এসেছিলাম…!

বিদ্রোহের ধাক্কায় ডুবছে তৃণমূল? স্পিকারের কাছে বিক্ষুব্ধ ব্লকের চিঠি যাওয়ার জল্পনার মধ্যেই বিধানসভায় ঋতব্রত। 

ঋতব্রতের সঙ্গে আছে ৫০জন বিধায়ক, মহারাষ্ট্রের মতোই অবস্থা হবে তৃণমূলের। জোড়াফুলে বিদ্রোহ নিয়ে আক্রমণে তাপস।

বিরোধী দলনেতার নাম প্রস্তাবেও সই জালিয়াতি, ৩ তৃণমূল বিধায়কের হাতের লেখা পরীক্ষা করতে চায় সিআইডি। অনুমতি চেয়ে কোর্টে আবেদন। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেফতার। কলকাতা পুরসভার কাউন্সিলরকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে। গত ১ জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল গভীর রাতে কলকাতা পুরসভার কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পর্ব অব্যাহত। ২০২১-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে। পুলিশের জালে, কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগও। ঘেরাওয়ের মুখে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গৃহদাহে জ্বলছে তৃণমূল! একদিকে যেমন ফেটে পড়ছে নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি….এরইমধ্য়ে দুর্নীতি সহ নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। সম্প্রতি উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘আমরা মিটিংয়ে যায়নি কারণ আমরা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে অভিবাদন জানাতে পারব না সেজন্য যায়নি। সময় নষ্ট। আর বলবেন যে টুইট দেখে নাও। কোনও মানে হয় না।’

উঠছে চোর চোর স্লোগান। মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে। পুলিশ সূত্রে খবর, ২০২১-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।এদিন নারকেলডাঙায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। ছিলেন টেলিভিশনের মেকানিক…সেখান থেকে হয়ে উঠেছেন এলাকার হত্তা কত্তা বিধাতা। পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি। অভিযোগ, তৃণমূল জমানায় এভাবেই রকেট গতিতে উত্থান হয়েছে প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের। সোমবার মাঝরাতে ত্রাণ-দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতে হাজির হয়ে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে মেডিক্যাল চেকআপ করতে যাওয়ার পথে, প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হয় ডিম…দেওয়া হয় ‘চোর চোর’ স্লোগান। কাটোয়া স্টেশন বাজার গুদাম থেকে ত্রাণ সামগ্রী বের করার সময় ঘেরাও হলেন কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শুরু হয় চোর চোর স্লোগান। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। বিক্ষোভের মুখে পড়লেন নৈহাটির তৃণমুলের প্রাক্তন বিধায়ক সনৎ দে। ওঠে চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদর অভিযোগ, গোপন জিনিসপত্র সরানোর জন্য তিনি রাতে পার্টি অফিসে ঢুকেছিলেন। কেন্দ্রীয় বাহিনী তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ডিম ছুড়তে থাকে ক্ষিপ্ত জনতা।



Source link

Leave A Reply

Your email address will not be published.