Voice of Eastern India

Asansole News: ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পরিত্যক্ত আবাসনের ঘরে একগাদা বস্তা, পুলিশ এসে খুলতেই মিলল…


কৌশিক গাঁতাইত, আসানসোল : আসানসোল পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের পইডি এলাকায় ইসিএল- এর পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কম্বল, ত্রিপল, শাড়ি ও শিশুদের স্কুলের পোশাক। স্বভাবতই এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিত্যক্ত আবাসনের একটি ঘরের জানালা দিয়ে বাইরে থেকে স্থানীয় বাসিন্দাদের একাংশ কয়েকটি বস্তা দেখতে পায়। খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীরা। তাঁরাই ইসিএল কর্তৃপক্ষ এবং নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়। এরপর পরিত্যক্ত আবাসনের তালা ভেঙে ঘরে ঢুকে ওইসব সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। বিজেপির অভিযোগ তৃণমূলের কাউন্সিলরই গরীব মানুষদের জন্য দেওয়া সরকারি সামগ্রী আত্মসাৎ করে ওই ঘরটিতে  লুকিয়ে রেখেছিলেন। এই বিষয়ে কাউন্সিলর সৌরভ মাজিকে ফোন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। 

বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হয়েছে প্রচুর ত্রাণ সামগ্রী। বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল নেতা, কাউন্সিলর, ব্লক সভাপতি, পঞ্চায়েত সদস্য, প্রাক্তন বিধায়কদের বাড়ি, অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রিপল এবং ত্রাণের অন্যান্য সামগ্রী। 



Source link

Leave A Reply

Your email address will not be published.