আরও বিপাকে জেলবন্দি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে আগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এবার মমতা তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে ক্যানিং থানায় দায়ের হল গণধর্ষণের অভিযোগ। শুধু পরেশরাম দাস নন, দিঘিরপাড় গ্রাম পঞ্চায়ের প্রধান শিলাদিত্য রায়-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও দায়ের হয়েছে এহেন অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগামিদিনে এই মামলায় ধৃত পরেশরাম দাসকেও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা রয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। নির্যাতিতার দাবি, সেই সময় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বে তাঁর সঙ্গে ন্যক্কারজনক এই ঘটনা ঘটে। পুলিশকে তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু টিকিট তো দেওয়াই হয়নি। উলটে মনোনয়নপর্বে তাঁকে অভিযুক্ত পরেশরাম এবং তাঁর সহযোগীরা মারধর করে বলে অভিযোগ নির্যাতিতা তরুণীর। শুধু তাই নয়, অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ তাঁর। কিন্তু এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি বলেই জানিয়েছেন ওই তরুণী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মহিলা নিরাপত্তায় জোর দিয়েছেন। পুলিশকে খোলা হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন নির্যাতিতা।
পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা রয়েছে। অতীতের ভারতীয় দণ্ডবিধির (যা এখন ভারতীয় ন্যায় সংহিতা) ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় পরেশরাম দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল গত ৫ সেপ্টেম্বর। তারপর তাঁকে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য দু’বার তলব করেছিল। তিনি একবার তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখিও হন। কিন্তুparesh ram অক্টোবরের শেষ সপ্তাহে আচমকা বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর ক্যানিংয়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ৪ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও অধরাই ছিলেন পরেশরাম দাস। তাঁর খোঁজ করছিলেন তদন্তকারীরা। এরপর গত ৯ তারিখ মুম্বই পালানোর সময় কলকাতা বিমানবন্দর এলাকা থেকে মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে জেলেই রয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
