Voice of Eastern India

Doctors of Burdwan Medical College Hospital successfully save premature baby by tough operation


অপরিণত অর্থাৎ প্রিম্যাচিওর অবস্থায় জন্ম। শিশুর শরীরে একাধিক জন্মগত ত্রুটি। ৩৫ দিনের সেই শিশুর জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুর বাঁদিকের হিপের সেপটিক আর্থ্রাইটিসের সফল অপারেশন হয়েছে, যা বিরল ঘটনা বলেই দাবি চিকিৎসক মহলে। অপারেশনের পর আপাতত শিশুর শারীরিক অবস্থা ভালো, দ্রুত সুস্থ হয়ে উঠছে বলে জানা গিয়েছে।

কঠিন ও ঝুঁকিপূর্ণ অপারেশনে অপরিণত শিশুকে বাঁচালেন বর্ধমান মেডিক্যালের চিকিৎসকরা, নিজস্ব ছবি

আরও পড়ুন:

আসানসোল থেকে সংকটজনক অবস্থায় রেফার করা হয়েছিল ৩৫ দিনের ওই শিশুকে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সে ভর্তি হয় চিকিৎসার জন্য। সিক নিওনেটাল ইউনিট বা এসএনসিইউ-তে এখন সে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জন্মগতভাবে ওই শিশুর হাতের তালু ও ঠোঁট কাটা ছিল। এছাড়াও শরীরে বেশ কিছু ত্রুটি ছিল জন্মের সময় থেকে। পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যাও আছে। জন্মের পর সেপ্টিসেমিয়া হয় শিশুটির। অবস্থা সংকটজনক হওয়ায় আসানসোল থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাড়ের সমস্যাও রয়েছে আসানসোল থেকে আসার পরেই শিশুটিকে অর্থোপেডিক্স বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা দেখেন, শিশুটির বাঁ হিপে সেপটিক আর্থ্রাইটিস রয়েছ।

চিকিৎসকরা জানান, এই ধরনের ক্ষেত্রে দ্রুত অস্ত্রোপচার জরুরি। গত ২৪ নভেম্বর সকালে অর্থোপেডিক্স, অ্যানেস্থেশিয়া ও পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার করেন। অধ্যাপক চিকিৎসক দেবদত্ত চট্টোপাধ্যায় ও তাঁর টিমের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয়। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন সুমন্ত ঘোষ মৌলিক ও তাঁর টিম। অস্ত্রোপচারের দলে ছিলেন চিকিৎসক অর্ণব মৌলিক, তীর্থাশিস মণ্ডল, সৌমেন মণ্ডল-সহ আরও কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। পেডিয়াট্রিক মেডিসিনের অধীনে এসএনসিইউ-তে রাখা হয়েছে শিশুটিকে। জটিল অস্ত্রোপচারের পর শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.