গলায় বাঁধা সাদা অ্যাপ্রন। স্প্রে বোতলের জলে চুল ভিজে গিয়েছে। বিশালাকার আয়নের সামনে চেয়ারে বসা যুবেকর মাথার উপরে তখন হাত ঘুরছে ক্ষৌরকারের। কুচকুচ শব্দে কাজ চলছে কাঁচির। এমন সময় আচমকাই কোনও কথা নিয়ে যুবকের সঙ্গে কথা কাটাকাটি বেধে যায় ক্ষৌরকারের। এরপরই ঘটে মারাত্মক ঘটনা। মেজাজ হারিয়ে হাতে থাকা কাঁচি দিয়েই যুবকের পেটে-বুকে এলোপাথারি কোপ চালাতে থাকেন ওই ক্ষৌরকার। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। গোটা সেলুনে যেন তখন রক্তগঙ্গা বইছে! বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার টালিগড় বাজার এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
এই ঘটনার খবর পেতেই ছুটে আসনে যুবকের পরিবারের লোকজনেরা। তড়িঘড়ি জখম যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত যুবকের নাম মহম্মদ সাব্বির (২৫)। জানা গিয়েছে, পেশায় তিনি রঙ মিস্ত্রি। ইসলামপুর থানার দালালবস্তি এলাকায় বাড়ি।
আরও পড়ুন:
মৃতের স্ত্রী রুকসা বেগমের অভিযোগ, “দুপুরে বাড়ি থেকে স্বামী বেরিয়েছিলেন। তারপর খবর পাই স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তারপর হাসপাতালে এসে জানতে পারি সেলুনে কাঁচির দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করা হয়েছে।” খবর ছড়িয়ে পড়তেই পালানোর পথ না পেয়ে অভিযুক্ত ক্ষৌরকার সরাসরি ইসলামপুর থানায় আত্মসমর্পণ করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কি নিয়ে দু’মধ্যে বিবাদ শুরু হয়, যার জেরে শেষপর্যন্ত যুবককে কাঁচির ঘায়ে খুন হতে হল, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
