Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
বিমানের বাঁ দিকের ইঞ্জিন অকেজো হয়ে পড়েছিল। চেন্নাই বিমানবন্দরে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু, শেষমেশ কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমান 6E-723 নিরাপদেই অবতরণ করল। এমার্জেন্সি ঘোষণার পর, বিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিমানটি রাত ১১:৩৭ মিনিটে ২২৪ জন আরোহীকে নিয়ে রানওয়ে ২৫-এ নিরাপদে অবতরণ করে।
