ABP Ananda LIVE : রেজিনগর উপনির্বাচনের আগে আম জনতা উন্নয়ন পার্টির বিধা.য়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যু কামনা করেছেন বলে অভিযোগ। বহরমপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। অভিযোগ দায়ের করেছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আঠাওয়ালে)।
আরও খবর…
কড়াইয়ের তেল থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তেলেভাজার দোকান।
কড়াইয়ের তেল থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তেলেভাজার দোকান। পুড়ে ছাই হয়ে গেছে দোকানে মজুত থাকা টাকা, নথি, ফ্রিজ, আসবাব। ঘটনাস্থল অন্ডালের মুকুন্দপুর গ্রামের মোড়। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। দোকানের মালিক জানিয়েছেন, প্রতিদিনের মতোই তেলে ভাজার জন্য কড়াইয়ে তেল ঢেলেছিলেন তিনি। আচমকা সেই তেলে আগুন ধরে যায়। চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা দোকান। এই ঘটনার পর বিশেষ ভাবে সক্ষম স্বামীকে নিয়ে পথে বসার মতো অবস্থা হয়েছে এই বাসিন্দার।
