Voice of Eastern India

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা


সমীরণ পাল, বারাসাত: ফের অটোচালকদের দাদাগিরি। বারাসাতে অটোচালকদের দাদাগিরি। এক যাত্রীকে মারধরের অভিযোগ অটোচালকদের বিরুদ্ধে। প্রতিবাদে দীর্ঘক্ষণ বন্ধ অটো পরিষেবা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকালে বারাসাত ব্যারাকপুর রোড এর সুভাষ নগর এক অটোচালককে অন্যত্র দাঁড়াতে বলায় সেই অটোচালক ওই সাধারণ যাত্রীকে ধাওয়া করে বারাসাত হালা বটতলা মোড়ে অন্য অটোচালকদের সঙ্গে নিয়ে বেধড়ক মারধর করে। এর যেরে বারাসাত থেকে ব্যারাকপুর অটো রুট বন্ধ হয়ে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য যতক্ষণ ওই অটোচালককে আটক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারাসাত থেকে নীলগঞ্জ অটো বন্ধ থাকবে। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে দত্তপুকুর  থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় যাত্রীদের মধ্য়েও অটোচালকদের দাদাগিরি নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে।

জঙ্গি সন্দেহে গ্রেফতার পাক নাগরিক

বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। ISI-এর হ্যান্ডলার হিসাবে ওই পাকিস্তানি ২০১২-তে নেপাল হয়ে এদেশে ঢোকে বলে দাবি করা হয়েছে গোয়েন্দা সূত্রে। ধৃত রানা রাউফ ওরফে ওয়াহাব আলমের থেকে বাজেয়াপ্ত হয়েছে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড- সহ কয়েকটি নথি। ওই জাল নথি তৈরির অভিযোগে তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে আরেক সন্দেহভাজনকে। রাজ্য পুলিশের STF সূত্রে দাবি করা হয়েছে, ২০১২ তে নেপাল হয়ে এদেশে ঢোকে ওই পাকিস্তানি। ISI-এর চর হিসাবে এরাজ্যে ঢুকে ভারতীয় রেল ও সেনাবাহিনীর ওপর নজর রাখছিল সে।

হুগলির তৃণমূল নেতা গ্রেফতার

ভোট পূর্ববর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হল হুগলির এক তৃণমূল নেতাকে। ধৃত সৌমেন ঘোষ ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির পাশাপাশি ধনেখালি ব্লক তৃণমূলের সভাপতি পদে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ‘২৬-এর বিধানসভা ভোটের আগে বিরোধীদের  বাড়িতে হামলা, ভাঙচুর, হুমকি, তোলাবাজি সহ গুচ্ছ অভিযোগ রয়েছে। ধৃত তৃণমূল নেতা সৌমেন ঘোষ ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।

বাঁকুড়াতেও এক তৃণমূল নেতা গ্রেফতার হলেন। বাঁকুড়ার সিমলাপালে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত তারাশঙ্কর রায়ের বিরুদ্ধে এলাকার বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। বাঁকুড়ার সদ্য প্রাক্তন তৃণমূল জেলা সভাপতিকে আজ পেশ করা হবে খাতড়া মহকুমা আদালতে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.