ABP Ananda LIVE : তোলাবাজির মামলায় ফের গ্রেফতার অসিত মজুমদার ।গ্রেফতারের পরে জামিনে মুক্তি, ফের গ্রেফতার অসিত মজুমদার। তোলাবাজির নতুন মামলায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার । বাড়ি থেকে তুলে এনে টানা জেরার পরে গ্রেফতার অসিত মজুমদার। ৩১ মে: তোলাবাজি, শ্লীলতাহানি, পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেফতার। গ্রেফতারির ১৯দিন পরে জামিন মুক্তি পাওয়ার পরেই ফের গ্রেফতার আর বিকেলে ফের জামিন পেলেন অসিত মজুমদার।
NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, রাহুল- প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। সোমবার সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার তার সরাসরি আঁচ পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গেলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পুলিশ ধর্না তুলতে এলে বাধল খণ্ডযুদ্ধ। মাটিতে শুয়ে পড়েন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রিয়ঙ্কা গান্ধীকেও।
রাহুল গান্ধী বলেন, মোদিজি, সব কৌশল চেষ্টা করে দেখুন, সর্বশক্তি প্রয়োগ করুন – শিক্ষার্থীদের ন্যায়বিচারের এই লড়াই এখন থামবে না।কংগ্রেস জাতীয় মুখপাত্র পবন খেরা বলেন, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী-সহ আমাদের নেতাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, তা একবার দেখুন। আমরা দেশে এই ধরনের পরিবেশ চাই? আপনারা দেশে গণতন্ত্র দেখতে পাচ্ছেন? আমরা এখানে আবার প্রতিবাদ জানাতে ফিরে আসব। রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করে বাসে তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ।
