Voice of Eastern India

Kunal Ghosh : ‘দিল্লিতেও যারা আছে, তাদের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ’, বললেন কুণাল ঘোষ |


ABP Ananda LIVE : গুন্ডাদমন বিল প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী যাদের বলছেন, চোরেদের জেলে যেতে হবে… বিজেপির সময়ে যাদের চোর বলা হয়েছিল, তাদের অধিকাংশ তো বিজেপিতে গিয়েছে। বাকিরা তো কেউ ওই দিল্লির ধোপার বাড়ি যাওয়ার নাম করে ওখানে বসে আছে, বিজেপির বন্ধু। আবার এখানে বিজেপির বকলেস পরা বিরোধী বসে আছে। শুভেন্দু অধিকারী এটা বলছেন কী করে, চোরেদের জেলে যেতে হবে? আপনি এখানে দাঁড়িয়ে বললেন তারাতলায় দেখুন, ভাঙা বাড়িতে প্ল্যানে কার সই… আমি কাউকে ছাড়ব না। সেই লোকটা সঙ্গে সঙ্গে হয়ে গেল ওই বালিশ-তৃণমূল। তদন্ত হচ্ছে না। দিল্লিতেও যারা আছে, তাদের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ। এখানে যারা আছে, তাদের এক একজনের বিরুদ্ধে বিপুল অভিযোগ। তারা সব বাঁচতে ওপাশে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, চোরেদের জেলে পুরবেন। আপনি ওই কালি অবধি থাকুন, দোয়াত অবধি যেতে হবে না। আর মুখ্যমন্ত্রী যখনই বলেন, চোরেদের জেলে পুরব,আপনারা ধরে নেবেন ওটা হচ্ছে মিসড কল। মিসড কল। কোনও একটা ফাইল খোলার কথা বলছেন, যাতে সেই লোকটা ভয়ে আবার ওনাদের দিকে চলে যায়।’



Source link

Leave A Reply

Your email address will not be published.