Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ফের বড় আপডেট। একাধিক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে তৃতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ অগস্ট থেকে।
কিন্তু এখনও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন আটকাল আবেদন? কারা পাবেন টাকা? আর যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, তাঁদের কী করতে হবে? ২০ অগস্ট থেকে শুরু হচ্ছে সংশোধন ও ফের যাচাইয়ের সুযোগ—অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি জেনে নিন।
আপনি আবারও ক্লেম করতে পারবেন এই পোর্টালে গিয়ে। আপনার ফর্ম বাতিল হয়ে যায়, তাহলে নতুন করে আবেদনের সুযোগ পাবেন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে। এর জন্য নতুন আবেদনকারীদের ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে।
প্রথমেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যান। এরপর সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশনে গিয়ে অ্যাকসেস সিটিজেন পোর্টালে যান। সেখান থেকে নিচে জেলাকে বিবেচনা করুন। এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠান। সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই পোর্টালে খুলে যাবে। যেখানে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন।
সেখানে কী কী লেখা থাকছে?
১। For Further Verification
২। Under Process
৩। Under Enquiry (Pays Income Tax)
৪। Bank Validation Failure
৫। Rejected (For Further Verification)
৬। Under Enquiry (More than 3 rooms in urban area)
৭। Approved
১৭ অগাস্ট থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার। ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে শুরু হয়েছে টাকা পাঠানোর প্রক্রিয়া। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সম্প্রতি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরপর কি আরও কিছু ছাড় দেওয়া হতে পারে?
আন্ডার এনকোয়ারির অর্থ জমা করা যাবতীয় নথি এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখার কাজ শেষ। স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এবার দ্বিতীয়বার যাবতীয় তথ্য যেমন পরিচয়, ব্যাঙ্কের ডিটেলস ইত্যাদি খতিয়ে দেখবেন। যাচাই করার জন্য আধিকারিকরা আপনার বাড়িতেও আসতে পারেন। এমনকী আসতে পারে ফোনও। এই পর্ব পেরলেই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভাল মিলবে। সবকিছু ঠিক থাকলে অনুদানের টাকা আপনার অ্যাকাউন্ট পৌঁছে যাবে।
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
