Voice of Eastern India

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’


কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগ। জেলায় জেলায় বিক্ষোভ চোখে পড়ল এবার। কোচবিহারে মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলারা। পূর্ব বর্ধমানের গুসকরাতেও প্রতিবাদে নামেন অনেকে। হুগলির চন্ডীতলায় বিডিও অফিসে বিক্ষোভ দেখান হয়। জলপাইগুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বনগাঁতেও প্রতিবাদে নামেন অনেকে। (Annapurna Yojana Protests)

বৃহস্পতিবার বালুরঘাটে মন্ত্রী মালতির বাড়ির সামনে জড়ো হন মহিলারা। বনগাঁয়া আবার এদিন ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। দুর্গাপুরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আবেদনকারীদের। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ থেকে আধিকারিকদের। (Annapurna Yojana)

আরও পড়ুন: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’

আসানসোলের বাসিন্দা স্বাগতা মুখোপাধ্যায় বলেন, “আমাদের বাড়ি গিয়ে আশাকর্মীরা ভেরিফিকেশন করে আসেন। এখানেও দেখলাম অ্যাপ্রুভড। কিন্তু কাল পোর্টালে দেখাচ্ছে, ভেরিফিকেশন চলছে তিনটি ঘর নিয়ে। আমাদের তিনটি ঘরই নেই। ” 

জলপাইগুড়ির এক তরুণী বলেন, “আমাদের ভেরিফিকেশন করে নিয়ে এসেছে। এখন আবার বলছে হবে। কত বার ভেরিফিকেশন হবে?”

আরও পড়ুন: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট

দুর্গাপুরের এক গৃহবধূ বলেন, “ভেরিফিকেশন হয়েছে। এখন আবার দেখাচ্ছে আন্জার ইনকোয়ারি। আমি ২০২৬ সালে ভোট দিয়েছি। সব করেছি। তাও টাকা পাচ্ছি না।”

কোচবিহারে মন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে এক মহিলা বলেন, “চার মাস ধরে অনলাইন-অফলাইন চলছেই। হয়রান হয়ে গেলাম আমি। এসডিও অফিসে এই নিয়ে ১৬-১৭ বার এলাম। এখনও বলছে, ইনকোয়ারি হয়ে গিয়েছে। হয়ত আপনাদের এখানে ভোট নয়। ভোট আমি ১ নম্বরে দিয়েছি, সেটা ১৬ নম্বরে গেল কী করে?” পুলিশের তরফে জানানো হয়, ‘ম্যাডাম নেই।’ স্থানীয়রা প্রশঅন তোলেন, ‘ফোনও কি নেই’?

বালুরঘাটের এক মহিলা বলেন, “স্টেটাস চেক করতে চার-পাঁচ দিন ধরে আসছি। বলছে পেন্ডিং আছে। আমি বললাম, কী করব স্যর? বলছেন, কিছু করা যাবে না। এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। এটা কেন হবে?” এদিন ক্যামেরার সামনে কেঁদেই ফেলেন বনগাঁর এক মহিলা। 

রাজ্যের মুখ্মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যাঁদের আর্থিক অবস্থা স্বচ্ছল, ভাতার প্রয়োজন নেই, তাঁদের অন্যদের সুযোগ করে দিতেও আর্জি জানান তিনি। তবে তার পরও অভিযোগ-অনুযোগ কমছে না।



Source link

Leave A Reply

Your email address will not be published.