Voice of Eastern India

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর


কলকাতা: যাদবপুর কাণ্ডে উত্তাল পরিস্থিতি। মূলত গতকাল রাত থেকেই এই উত্তেজিত পরিস্থিতির সূত্রপাত। গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গন্ডোগোল চলাকালীন ,তাঁদের ৬-৭ জন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ এবিভিপি-র। আহত সমর্থকদের কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যায় এবিভিপি নেতৃত্ব। হাসপাতালে এসে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এ ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করেন তিনি, সেই সঙ্গে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন, যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

বিজেপি বিধায়ক  শর্বরী মুখোপাধ্যায় বলেন, ‘কী মনে করছেন আপনারা , এই বিশ্ববিদ্যালয়টাকে, নক্সাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়েস্ট এবং এদের দিয়ে, আপনারা ভর্তি করে রাখবেন, ভেবেছেন এটা, কোথাও চলবে না এটা, বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বান, সাগ্নিক সরকার, এদেরকে যদি ১ ঘণ্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম, আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে, সেখান থেকে টেনে বার করব। সারারাত তাণ্ডব চলবে আজ। ‘



Source link

Leave A Reply

Your email address will not be published.