Voice of Eastern India

Sivok Rangpo Railway project longest tunnel work completed


সেবক-রংপো রেল প্রকল্পে বড় সাফল্য। হিমালয়ের পেট ফুঁড়ে সেবক-র‍ংপো রেল প্রকল্পের শেষ তথা দীর্ঘতম সুড়ঙ্গ খননের কাজ শেষ। এর ফলে প্রকল্পের ১৪টি সুরঙ্গের খননকাজ শেষ হল। রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৮ সালের জুনের মধ্যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে। সেবক-রংপো রেল প্রকল্পটি প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ। এই রেলপথে ১৪টি সুড়ঙ্গ, ছোট বড় মিলিয়ে মোট ২৩টি সেতু এবং সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি ও রংপো নামে ৫টি স্টেশন রয়েছে। এর মধ্যে তিস্তা বাজার স্টেশনটি ভারতীয় রেলের প্রথম ভূগর্ভস্থ রেল স্টেশন। এই রেলপথের মাধ্যমে সিকিম প্রথম দেশের রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে। রেলপথের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪১.৫৫ কিলোমিটার। বাকি ৩.৪১ কিলোমিটার সিকিমের। অত্যন্ত আকর্ষণীয় এই রেলপথের প্রায় ৮৬ শতাংশ অর্থাৎ ৩৮.৬২৩ কিলোমিটার সুরঙ্গের মধ্যে দিয়ে যাবে। ২.২৪ কিলোমিটার অংশ রেলসেতুর ওপর দিয়ে এবং বাকি অংশে স্টেশন ইয়ার্ড থাকবে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে সুরঙ্গটির খননকাজ শুরু হয়। নির্মাণের সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিউ অস্ট্রিয়ান টানেলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভূগর্ভের পরিস্থিতি আগাম বুঝতে ‘টানেল সিসমিক প্রেডিকশন’ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়।

আরও পড়ুন:

শুক্রবার, সেবক-র‍ংপো রেল প্রকল্পের দীর্ঘতম ও অন্যতম কঠিন টি-১০ সুরঙ্গের খননকাজ শেষ হয়। ওই সময় উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (নির্মাণ বিভাগ) জেনারেল ম্যানেজার আশিস বনসল, আইআরকন-এর চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিকিমের পাকিয়ংয়ের জেলাশাসক পরি বিষ্ণোই, আইআরকন-এর চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিতেন্দ্র গোয়াল, মহেন্দর সিং সালাকার প্রমুখ। কালিম্পং জেলার মধ্য দিয়ে যাওয়া টি-১০ সুরঙ্গের প্রধান অংশটি ৫ হাজার ৩০০ মিটার দীর্ঘ। এর সঙ্গে রয়েছে ১ হাজার ১৪৪ মিটার এবং ৪১২.৫ মিটার দীর্ঘ দুটি জরুরি নির্গমন সুড়ঙ্গ। হিমালয়ের অত্যন্ত স্পর্শকাতর ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্য দিয়ে এই সুরঙ্গ নির্মাণ করা হয়েছে। কঠিন ভূতাত্ত্বিক পরিস্থিতি, দুর্বল শিলাস্তর এবং করোনা মহামারীর জন্য নির্মাণ কাজ একাধিকবার বাধার মুখে পড়েছিল।

রেল সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে সুরঙ্গটির খননকাজ শুরু হয়। নির্মাণের সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিউ অস্ট্রিয়ান টানেলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভূগর্ভের পরিস্থিতি আগাম বুঝতে ‘টানেল সিসমিক প্রেডিকশন’ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। পাকিয়ংয়ের জেলাশাসক পরি বিষ্ণোই জানান, সেবক-রংপো রেল প্রকল্পটি সিকিম রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই প্রকল্প থেকে রাজ্য বিভিন্ন দিক থেকে উপকৃত হবে। নির্মাণসংস্থা ইরকন-এর তথ্য অনুযায়ী, ৩৩.৬৮ কিলোমিটার দীর্ঘ ১৪টি সুড়ঙ্গের খনন কাজই শেষ হয়েছে। এই সুড়ঙ্গগুলির মধ্যে টি-১০ সুরঙ্গটি সবচেয়ে দীর্ঘ। ১২টি সুরঙ্গে ইতিমধ্যে কংক্রিট লাইনিংয়ের কাজ শেষ হয়েছে। প্রায় ২৫ কিলোমিটার অংশে আধুনিক ব্যালাস্টবিহীন রেল লাইন বসানো হয়েছে। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালের শেষের দিকে সিকিমের সঙ্গে জুড়ে যাবে শিলিগুড়ি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.