Voice of Eastern India

Accused Pratap Das, injured in police firing, claims he is being framed


“আমাকে ফাঁসিয়েছে মুসাফির। লোককে মারার সুপারি দিয়েছিল। মারিনি। তাই ফাঁসিয়ে দিয়েছে।” আসানসোলে পুলিশের এনকাউন্টারে জমখ প্রতাপ দাস ওরফে প্যাওকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্ট্রেচারে শুয়ে এমনটাই দাবি করেছে অভিযুক্ত।

সাইবার প্রতারণা মামলায় অভিযুক্ত প্রতাপ। ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে প্রতাপ গুলি চালায় বলে অভিযোগ। তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। ধরতে টানা পুলিশি তল্লাশি চলে। শুক্রবার গুলির লড়াইয়ে আহত হয় অভিযুক্ত। প্রতাপ দোষ করেছে স্বীকার করে তার মা বলেন, “দোষ তো করেছে। তার শাস্তি ও পেয়েছে। জেলও খেটেছে। এখন দীর্ঘদিন কোনও অপরাধ করেনি। ভালো হতে চাইছে। হতে দিচ্ছে না। বোনকে ফোন করছিল গতকাল। পুলিশ ছিল। ও আদালতে আত্মসমর্পণ করতে চাইছিল। আজকে মনে হয় আদালতেই যাচ্ছিল। সেই সময় পুলিশ ওকে ধরে। এখন তো দেখতে দিচ্ছে না।” এদিকে হাসপাতালে যাওয়ার সময় প্রতাপ বলেছে, “আমাকে ফাঁসিয়েছে মুসাফির। কাজ করিনি বলে ফাঁসিয়েছে।”

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অপরাধপ্রবণ প্রতাপ। কিশোর বয়সে পেট্রল পাম্পে ডাকাতিতে তার নাম জড়ায়। মদের দোকানেও লুটেও অভিযুক্ত। গ্রেপ্তারের পর জুভেনাইল আদালতে যাওয়া। তবে হোম থেকে ছাড়া পেয়েও অপরাধপ্রবণতা কিছুমাত্র কমেনি প্রতাপের। বরং ক্রমেই আরও অপরাধের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। আসানসোল, দুর্গাপুরের সীমানা ছাড়িয়ে বাঁকুড়া, পুরুলিয়াতেও তাঁর অপরাধের অভিযোগ আসতে থাকে। ঝাড়খণ্ড-সহ একাধিক জায়গাতেও অপরাধে জড়িত বলে অভিযোগ।

উল্লেখ্য, শুক্রবার ভোরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে ডেরা থেকে অভিযুক্তকে খুঁজে বের করেন তদন্তকারীরা। ফের পালাতে আগ্নেয়াস্ত্রকেই হাতিয়ার করেন সে। পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এবার পুলিশের এনকাউন্টারে জখম প্রতাপ। তার পায়ে গুলি লেগেছে। সে চিকিৎসাধীন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.