Voice of Eastern India

দুর্নীতির অভিযোগে গ্রেফতার এই তৃণমূল নেতা, কী কী গুরুতর অভিযোগ রয়েছে?

ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের ব্লক সভাপতি। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কালনা। ধৃতের নাম প্রণব রায়। তৃণমূলের ব্লক সভাপতির অফিস থেকে উদ্ধার হয়েছে হাজার খানেক ত্রিপল, হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডার। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযানে নামে কালনা থানা। তৃণমূলের ব্লক পার্টি অফিসে গ্যাস কাটার দিয়ে লোহার গ্রিল কেটে ভিতরে ঢোকে পুলিশ। তারপরই উদ্ধার করা হয় প্রচুর ত্রাণ-সামগ্রী।

রাজ্য়ে সরকার বদলের পর প্রায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন কোনও না কোনও তৃণমূল নেতা। সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার খড়দার
পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য়। গতকাল রাতে ধৃতকে পুলিশের গাড়িতে তোলার সময় ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে অত্যাচার করতেন এই তৃণমূল নেতা। গতকাল রাতেই পঞ্চায়েত সদস্য়র বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।

Source link

Leave A Reply

Your email address will not be published.