Voice of Eastern India

Suvendu Adhikari: ‘পাহাড় থেকে সমতল, মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত’, মহিলাদের বাস সফর ফ্রি হওয়া নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?


কলকাতা: কথা রাখল বিজেপি সরকার। ১ জুন অর্থাৎ আজ থেকেই রাজ্য়ে সরকারি বাসে মহিলাদের যাতায়াত হয়ে গেল ফ্রি। অর্থাৎ সরকারি বাসে মহিলাদের যাতায়াত করতে কোনও টাকা লাগবে না। আজ সকাল থেকেই বহু মহিলা বাসে বিনামূল্যে সফর করতে পারছেন। সঙ্গে রাখতে হচ্ছে পরিচয় পত্র। সেই পরিচয় পত্র দেখালেই মিলছে জিরো টিকিট। এই টিকিটে গন্তব্যের নাম উল্লেখ থাকলেও, থাকছে না কোনো ভাড়া। এই টিকিট নিয়েই আজ থেকে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন মহিলারা। আর এই বিষয় নিয়েই, নিজের এক্স হ্যান্ডল থেকে একটি লম্বা পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

কী লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পাহাড় থেকে সমতল, মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। দেশের নারীশক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নকে বাস্তবায়নের পথে একধাপ এগোল পশ্চিমবঙ্গ। রাজ্যের মাতৃশক্তি ভয় নয়, ভরসার প্রতি ভরসা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতি ‘ভরসার শপথ’ কে বাস্তবায়িত করতে ও শ্রদ্ধেয় মোদীজির মার্গ দর্শনকে পাথেয় করে আজ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার পূর্বের ঘোষণা অনুসারে পাহাড় থেকে সমতল সকল সরকারি বাসে মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে। পশ্চিমবঙ্গে মাতৃশক্তির নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা ও অধিকারকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর।’

বিনামূল্যে টিকিট পেতে কী কী প্রয়োজন?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আপাতত ১২ ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যেকোনও একটি সঙ্গে থাকলেই মহিলা যাত্রীরা ফ্রি পরিষেবা পাবেন। গ্রহণযোগ্য পরিচয়পত্রের তালিকায় রয়েছে—

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
    পাসপোর্ট
  • আয়ুষ্মান ভারত কার্ড
  • স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র
  • অন্যান্য সরকার অনুমোদিত পরিচয়পত্র
    বাসে ওঠার পরে শুধু পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টর বিনামূল্যে টিকিট ইস্যু করবেন।

 

 

রাজ্যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর ফলে লক্ষ লক্ষ মহিলা যাত্রী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিত্যযাত্রীদের মাসিক যাতায়াত খরচ অনেকটাই কমবে। এখন দেখার, স্মার্ট কার্ড ব্যবস্থা কত দ্রুত চালু হয় এবং এই প্রকল্প বাস্তবে কতটা কার্যকরভাবে পরিচালিত হয়।

আরও পড়ুন: Dumdum Station: চলল বুলডোজার, জনবহুল দমদম স্টেশন থেকে যাবতীয় বেআইনি দখলদারি উচ্ছেদ!

 

 





Source link

Leave A Reply

Your email address will not be published.