Voice of Eastern India

দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির


কলকাতা: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন এনসিপিআই মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। ‘১৯৯৩ সালের ২১ জুলাই শহিদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন NCPI-এর’। অবিলম্বে ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি করেছেন কাকলি।

আরও পড়ুন, “আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব”, চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”

কেন মণীশ গুপ্তকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল? জনসমক্ষে তার ব্যাখ্যা ও ক্ষমাপ্রার্থনার দাবি করেছেন। বিগত তৃণমূল সরকারকে নিশানা করে দাবি জানিয়েছেন তিনি। ২১ জুলাই গুলি চালানোর ঘটনায় নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি  জানিয়েছেন, এনসিপিআই মুখ্য সচেতক। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য সত্য ও ন্যায়বিচারের অন্বেষণ অপরিহার্য। রাজঘাটের প্রার্থনা সভায় দলের নেতা, কর্মী, সমর্থক ও নাগরিকরা উপস্থিত থাকবেন।’
 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.