Voice of Eastern India

হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে কুণাল ও দোলা


কলকাতা: হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় মিছিলে হাঁটলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন দোলা সেন, কুণাল ঘোষের মতো তৃণমূল নেতা ও নেত্রীরা। মিছিল থেকে বুলডোজারের প্রতিবাদে স্লোগানও উঠল।

আরও পড়ুন: বাংলাদেশে গরু পাচার, সীমান্ত এলাকায় অবৈধভাবে রিসর্ট নির্মাণ… ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

বলা যায় একেবারে সারপ্রাইজ মিছিলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই কর্মসূচি নিয়ে তৃণমূলের তরফে আগে থেকে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু আজ বাড়ি থেকে বেরিয়ে এই কর্মসূচির কথা দলের অন্যান্য নেতাদের জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, তার প্রতিবাদে রাস্তায় নামবেন তিনি। এ ছাড়াও হকারদের সঙ্গে কথাও বলবেন তিনি, দলের নেতাদের জানিয়েছিলেন এমনই।

কিন্তু এদিন বাড়ি থেকে বেরিয়ে সোজা ধর্মতলায় আসেননি তিনি। কিছুটা ঘুরে অন্য রুট দিয়ে ধর্মতলা পৌঁছান তিনি। আর সেখানে পৌঁছে আচমকাই তিনি রাস্তায় হাঁটা শুরু করে দেন। জানা গিয়েছে টিপু সুলতান মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল যাবে রাজা সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত। এই মিছিলের একেবারে সামনের সারিতে রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলা যায়, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পাশে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ দোলা সেন। অন্য পাশে রয়েছেন দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি রত্না শূর রয়েছেন অন্য পাশে। লেনিন মূর্তির পাদদেশ থেকে তাঁরা হাঁটছেন রাজা সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত। তৃণমূল সুপ্রিমোর এই মিছিল নিয়ে আগাম কোনও নির্দেশ ছিল না। ফলে, এই বিষয়ে কোনও প্রস্তুতিও ছিল না পুলিশ, প্রশাসনের। এদিন ধর্মতলায় পৌঁছে কিন্তু তিনি সিদ্ধান্ত নেন, তিনি পদযাত্রা করবেন। একাধিক রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গা, যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, সেই নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তিনি।

অন্যদিকে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে কোর্টে আরও চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। সব্যসাচীর মামলাতেও উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আজ বিধাননগর আদালতে সব্যসাচী দত্তের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। অন্যদিকে, তাঁকে আরও ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতে আজ সরকারি আইনজীবী বলেন, সব্যসাচী দত্ত ‘সুপার ইনফ্লুয়েন্সিয়াল’ বা ‘এক্সট্রা অর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল’। আর সেখানেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ।



Source link

Leave A Reply

Your email address will not be published.