সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : এবার মানস ভুঁইয়ার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। সবং থানায় প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে মানস ভুঁইয়ার বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে সদ্য তৃণমূলত্যাগীর বিরুদ্ধে FIR- এর দায়ের হয়েছে। এই এফআইআর দায়ের হওয়া প্রসঙ্গে মানস ভুঁইয়া বলছেন, ‘৪০ বছর এমএলএ, ৪ বছর এমপি, সমাজ জীবনে আমি একজন সমাজ কর্মী এবং রাজনৈতিক কর্মী। এখন পরাজিত হয়েছিল। কত লোক কত কথা বলবে, কত অভিযোগ করবে। জীবনে কারও কাছ থেকে একটি সুপারি খাইনি। আজকে অভিযোগ হচ্ছে। আইন আইনের পথে চলবে। ৫৬ বছরের রাজনৈতিক জীবনে কেউ একটা আঙুল তুলে কথা বলতে পারেনি। বর্তমান যিনি বিধায়ক, অমল পাণ্ডা বাবু, তিনি তো জানেন কত লোকের পেটের ভাত জোগাড় করে দিয়েছি, কত মানুষকে সাহায্য করেছি। তিনি কী মনে করেন আমি কারও সঙ্গে এই ধরনের কাজ করতে পারি?
গত ১০ জুন সবং থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রী’কে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল ২ ব্যক্তির মাধ্যমে। সবংয়ের ইরিগেশন বাংলোয় চাকরিও পাইয়ে দেওয়া হয় ওই মহিলাকে। মার্চ মাসে মাইনেও পান ওই মহিলা। কিন্তু রাজ্যে পালাবদলের পর ওই মহিলাকে জানিয়ে দেওয়া হয় আর কাজে আসতে হবে না, চাকরি আর নেই। মাত্র একমাস চাকরি করার পর তা চলে গিয়েছে, এমন অভিযোগ করেছেন ওই ব্যক্তি। যে দুই ব্যক্তির মাধ্যমে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে মধ্যস্থতা করেছিলেন তৎকালীন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনজনের নামে অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তি। সেখানে মানস ভুঁইয়া ছাড়াও ওই দুই ব্যক্তির নাম রয়েছে যাদের মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল।
কদিন আগে তৃণমূল ছেড়েছেন মানস ভুঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছেন তিনি। ‘সমাজসেবা, রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকবেন’, তৃণমূলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়ে প্রতিক্রিয়া মানস ভুঁইয়ার। তৃণমূল সরকারের সেচমন্ত্রী ছিলেন মানস ভুঁইয়া। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন তিনি। সেখানে তিনি স্পষ্টভাবে লিখেছেন, তিনি আজ থেকে, তৃণমূলের প্রাথমিক সদস্যপদ পরিত্যাগ করেছেন।
তবে এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থাকবেন, সমাজসেবার সঙ্গে যুক্ত থাকবেন আমৃত্যু। কিন্তু তিনি তৃণমূল ছাড়ছেন। এখন এটাই দেখার মানস ভুঁইয়া তৃণমূল ছাড়ার পর কি তাঁর পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে ফিরে যাবেন, নাকি যোগ দিতে পারেন বিজেপিতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন মানস ভুঁইয়া। যদিও পরাজিত হন তিনি। দীর্ঘ সময়ের রাজনৈতিক কেরিয়ার তাঁর। একসময় কংগ্রেস করতেন তিনি। এরপর আসেন তৃণমূল কংগ্রেসে। মন্ত্রী হয়েছেন, গিয়েছে রাজ্যসভাতেও।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
