Voice of Eastern India

West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ


২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি। আমরাই আসল দাবি করে পুলিশকে চিঠি ঋতব্রত তৃণমূলের, পাল্টা চিঠি কালীঘাট তৃণমূলেরও।  

একুশে জুলাই কার? সংঘাত চরমে। 

কালীঘাটের চাপ বাড়িয়ে ফের বৈঠকে ঋতব্রত-তৃণমূল। মমতার ছবি ছাড়া তৃণমূলের প্রতীক নিয়ে ফের বিদ্রোহীদের বৈঠক। দলের লোগো ব্যবহারের অভিযোগে থানায় নালিশ কালীঘাট-তৃণমূলের। 

জালে কালীচরণ, এবার ববিরও গ্রেফতারি দাবি। তারাতলা বিপর্যয়ে প্রাক্তন মেয়র ও ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় নালিশ। FIR-এর আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। 

তারাতলাকাণ্ডে ববির গ্রেফতারি চেয়ে ডেডলাইন কুণালের। 

তারাতলা বিপর্যয়ের হাড়হিম ছবি। গোডাউন ধসে পড়ার পর ভিতরে আটকে পড়ে উদ্ধারের আর্তি। 

তারাতলায় তাসের ঘর। ধ্বংসসতূপে দীর্ঘক্ষণ আটকে থাকার পর উদ্ধার। শিউরে ওঠার মতো বর্ণনা মানিকচাঁদের। 

তারাতলা বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু। এসএসকেএমে চিকিৎসাধীন ১২। এখনও ধ্বংসস্তূপে উদ্ধার কাজ। সেনা, NDRF, পুলিশের সঙ্গে শামিল রেলও। 

পালাবদলের পরে বিজেপি কর্মী খুন। বাগনানে নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রী। 

আগে ধর্ম দেখে ধরা হত না। সাহস বেড়েছে দুষকৃতীদের। জবরদখল হয়েছে কি না, খোঁজ নিতে বলেছি ডিএমকে। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারকে আরও ৫ লক্ষ টাকা, মেয়েকে চাকরি। 

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই কালীগঞ্জকাণ্ডে ২দিনে পাকড়াও ১২। তামান্নার ন্যায়বিচারই অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণের বার্তা মুখ্যমন্ত্রীর। 

গুন্ডা দমন তো হবেই, সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আসছে বিল। বিরোধিতায় কালীঘাট-তৃণমূল। পর্যালোচনা চায় ঋতব্রত-তৃণমূল। 

সন্ত্রাস, শ্লীলতাহানি থেকে জলা জমি ভরাট। একের পর এক অভিযোগে কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। 

লুঠপাট থেকে হুমকি। ভুরি ভুরি অভিযোগ ধৃত তারকেশ্বরের বিরুদ্ধে। 

হুমায়ুনের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বহরমপুর ও ইংরেজবাজার থানায় নালিশ। 

জয়নগরে বালককে নির্মম অত্যাচারের ভাইরাল ভিডিও। পুরনো বিবাদের জেরে, কান ধরে ওঠ-বস, দঁড়ি দিয়ে বেঁধে ওপরে ঝুলিয়ে মারধর। গ্রেফতার ৩ প্রতিবেশী। 

পিলারে বসছে গার্ডার, মেট্রোর কাজের জন্য সোমবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার। আবার ৩দিন বন্ধ ৩ জুলাই থেকে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.