Voice of Eastern India

Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে এবার তাঁর ডোমকলের বাড়িতে গেল বীরভূম পুলিশের একটি টিম। গতকাল প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালানোর পর রাত ১২টা নাগাদ বেরিয়ে যান তাঁরা। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয়েছে বেশকিছু নথি। টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন সায়গল হোসেন। এর আগে সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাট উদ্ধার হয় ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, সৌদি আরব, পাকিস্তানের মুদ্রা। মিলল ১৫০-র বেশি জমির দলিল। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের DCR জাল কারবারের জন্য আগেই গ্রেফতার হয়েছেন সায়গল হোসেন। পুলিশ সূত্রে খবর, এই জালিয়াতি কারবারের সঙ্গে তিনি কীভাবে যুক্ত ছিলেন তা জানতেই এখন তদন্ত করা হচ্ছে। অনুমান সেই সূত্রেই সায়গলের ডোমকলের ফ্ল্যাটে এসেছিল বীরভূম পুলিশের টিম। প্রায় ৫ ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর ব্যাগে করে বেশ কিছু নথিপত্র পুলিশ ওই ফ্ল্যাট থেকে নিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। 

টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে চলতি মাসেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। বীরভূম জেলা পুলিশের জালে ধরা পড়েন কেষ্টর প্রাক্তন দেহরক্ষী। এরপর সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, সৌদি আরব এবং পাকিস্তানের মুদ্রা। এছাড়াও পাওয়া যায় ১৫০-র বেশি জমির দলিল। স্বাধীনতা দিবসের সকালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে বিশেষ অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। সকাল সাড়ে ৯টা নাগাদ সায়গল হোসেনের আবাসনে পৌঁছে যায় বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডের সূত্র ধরেই ওই তল্লাশি চালানো হয়। টানা ১৬ ঘণ্টা তল্লাশি চালায় পুলিশ। 

‘৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না’, হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

১৬ অগস্ট রবিবার ভোররাতে জেলা পুলিশের হাতে গ্রেফতার সায়গল হোসেন। DCR জালিয়াতি-তদন্তে নেমে টুলু মণ্ডলের  একাধিক নথি-সহ ডায়েরি উদ্ধার করে পুলিশ। সেখান থেকেই অন্যান্য অনেকের সঙ্গে সঙ্গে সায়গল হোসেনের নাম উঠে আসে। পুলিশ সূত্রে দাবি, দুর্নীতির টাকার কিছু অংশ সায়গলের কাছেও গেছে বলে জানা যায়। এরপরই তাঁর বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। এর আগে ২০২২ সালের ৯ জুন, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের তৎকালীন দেহরক্ষী এবং ছায়াসঙ্গী সায়গল হোসেনকে গ্রেফতার করে CBI. 



Source link

Leave A Reply

Your email address will not be published.