Voice of Eastern India

‘শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে’, তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?


কলকাতা: কুণালের পর এবার কল্যাণ, নাম না করে ফিরহাদের গ্রেফতারি দাবি তুললেন মুখ্যমন্ত্রীর কাছে। তৃণমূল সাংসদ বলেন, ‘শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে। শুধু কালীকে ধরলে হবে না, দোয়াতকেও টেনে আনতে হবে। কালীর পর দোয়াত আর পেনকেও ধরুন। তবেই আপনি সার্থক হবেন, নতুন করে ইতিহাস লিখবেন শুভেন্দু অধিকারী। কালীকে ধরেছেন, কিন্তু পেন আর দোয়াত আপনার বি-টিমে রয়েছেন’, তারাতলা বিপর্যয়ে নাম না করে প্রাক্তন মেয়রের গ্রেফতারি দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, তামান্না খুনে FIR-এ নাম থাকা সবাই গ্রেফতার

মূলত, তারাতলায় গোডাউন-বিপর্যয়ের পর, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে উঠে আসে কালী-র নাম।আর এই ‘কালী’-র ছিটে গিয়ে লেগেছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গায়ে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর ওএসডি হিসেবে তাঁর কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে ‘কালীবাবু’ হয়েই যেতে হত সবাইকে। এই আবহে কালীচরণের গ্রেফতারির সূত্র ধরে, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরব হয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী।



Source link

Leave A Reply

Your email address will not be published.