TMC Leader Arrested: পুলিশ দেখে খাটের তলায় তৃণমূল নেতা, ‘যাঁরা একসময় গরীব মানুষকে শোষণ করেছে, তাঁদের…’, কটাক্ষ অমিত মালব্যর
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের মাথাভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেফতার করল পুলিশ। আবাসের নাম করে বহু মানুষের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার ও তৃণমূল নেতা শহিদুল মিঞাকে গ্রেফতার করল মাথাভাঙা থানা। গতকাল অভিযুক্ত নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে খাটের তলায় লুকিয়ে পড়েন তৃণমূল নেতা। সেখান থেকে বের করে তাকে গ্রেফতার করা হয়।
আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ, খাটের তলায় তৃণমূল নেতা। সরকারি বাড়ির তৈরির নামে ৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা কাটমানি শহিদুল মিয়ার, পোস্ট অমিত মালব্যর। ‘কাকদ্বীপ, নামখানার পর মাথাভাঙা, সব জায়গায় কাটমানি, দুর্নীতি। যাঁরা একসময় গরীব মানুষকে শোষণ করেছে, তাঁদের খাটের তলায় লুকিয়ে থাকাও এখন দুষ্কর’, কটাক্ষ অমিত মালব্যর।
‘মমতার মন্তব্য দেশবিরোধী ও উস্কানিমূলক’, সাইবার থানায় দায়ের অভিযোগ
অমিত মালব্যর করা এক্স পোস্ট
The cut-money scam in West Bengal is now producing scenes straight out of a political farce.
In Mathabhanga, Cooch Behar, local residents surrounded the residence of TMC leader Shahidul Miya, accusing him of extorting between ₹5,000 and ₹20,000 from beneficiaries of government… pic.twitter.com/NtfwX94vIQ
— Amit Malviya (@amitmalviya) June 4, 2026
পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম
আবাসের ঘর বণ্টনে অনিয়ম ও পরিষেবা না দেওয়ার অভিযোগে কোচবিহারের জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান গীতা বর্মনের বাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। বাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, গ্রামে জব কার্ডের তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে, পাশপাশি দীর্ঘদিন ধরে প্রধান অফিসে না যাওয়ার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। অসুস্থতার কারণে পঞ্চায়েত অফিয়ে যেতে পারছেন না বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। খুনের চেষ্টার অভিযোগও করেছেন তিনি।
মাথাভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেফতার করল পুলিশ। আবাসের নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। অন্যদিকে, পরিষেবা না দেওয়ার অভিযোগে কোচবিহারেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। তাঁর বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম।
