Shatarup Ghosh: “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে”, কটাক্ষ শতরূপের
কলকাতা: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার । তাঁকে লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা । দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তখন তাঁকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা । উত্তেজিত জনতা তাঁকে দেখে যেমন ডিম ছোড়ে, তেমনই ‘চোর চোর’ বলে স্লোগানও দিতে থাকে । অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে এই ধুন্ধুমারের মধ্যে ছিঁড়ে যায় তাঁর জামাও ।
আরও পড়ুন: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
আর এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ । এমনকি তিনি ডিজের অর্থও বোঝালেন । শতরূপ ঘোষ বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে বাংলায় ডিজে বাজবে । তখন ভেবেছিলাম ডিজে মানে ডিস্ক জকি । কিন্তু আজ বুঝলাম ডি মানে ডিম আর যে মানে জুতো । বাংলায় ডিজে বাজছে । পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে এ হচ্ছে সাংসদ । পিসি না থাকলে এর পাড়ার একটা শনি পুজোর কমিটি যেতার ক্ষমতা নেই ।”
উল্লেখ্য, সোনারপুর থেকে কলকাতা ফিরলে প্রথমে অ্যাপোলো ও তারপর বেল ভিউ, শহরের দুই নামী বেসরকারি হাসপাতালে বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করার চেষ্টা করা হয় । যদিও কোনও হাসপাতালই তাঁকে ভর্তি রাখতে চায়নি । কারণ হিসাবে দুই হাসপাতালের তরফেই জানানও হয়েছে যে অভিষেকের শরীরে কোনও গুরুতর চোট বা আঘাত নেই । আর তারপর কালীঘাটের বাড়িতে নিয়ে চলে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না করতে চাওয়া প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেন, “ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি । কিন্তু তারা বাধ্য হয়েছে । কারণ, এমন না হলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে কর্তৃপক্ষ ।”
অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিত সরকার বলছেন, “মন্দ লোকেরা একটা কথা সন্দেহ করছেন । আজকে বা কাল বিভিন্ন সময় হাজিরা দেওয়ার যে সব হাজিরা দেওয়ার কাগজ গিয়ে পৌঁছেছে সেগুলোকে এড়ানোর জন্যই তিনি নাকি হাসপাতালে যাওয়ার নাটক করছেন ।”
