Voice of Eastern India

Abhishek Banerjee: গুরুতর আঘাতের চিহ্ন নেই, অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানাল বেলভিউ ক্লিনিকও


কলকাতা: সোনারপুর থেকে ফেরার পর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরিয়ে দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই। গুরুতর কিছু অবস্থা নয়।

এবার অভিষেককে ভর্তি নিতে নারাজ বেলভিউ ক্লিনিকও। ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানিয়ে দিল বেলভিউ ক্লিনিকও।
অভিষেককে ভর্তি নিতে নারাজ বেলভিউ ও অ্যাপোলো – শহরের দুই নামী বেসরকারি হাসপাতাল।

শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তারপর কলকাতায় ফিরেই এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁকে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় ২৬ দিন পর এই প্রথম কোনও কর্মসূচি ছিল অভিষেকের। সোনারপুরের পর তাঁর কর্মসূচি ছিল বেলেঘাটাতেও । যদিও হঠাৎই সেই কর্মসূচি বদলে আগেই কুণাল ঘোষের বাড়িতে ঘুরে আসেন অভিষেক । তারপর বাড়ি ফিরে সিআইডির নোটিশ নেন তিনি । তারপর তিনি যান সোনারপুর । মৃত তৃণমূল কর্মীর বাড়িতে। পথে তাঁকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। ছোড়া হয় ডিম। কলকাতায় ফিরে অভিষেক যান অ্যাপোলো হাসপাতালে। 

কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এই বেসরকারি হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহার হাকিম । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা এই হাসপাতলেই করা হবে বলে জানা গিয়েছিলসেই সময় । কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে, অভিষেককে ভর্তি করার প্রয়োজন নেই।

অবশেষে রাত ৮টা নাগাদ ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর উদ্বেগজনক কিছু পাননি চিকিৎসকরা । তাই তাঁকে ছেড়ে দেওয়া হয় । যদিও এই প্রসঙ্গে অভিযোগও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “আমরা এখান থেকে শিফট করছি । এখানে ট্রিটমেন্ট হচ্ছে না ।”

এরপর অভিষেককে নিয়ে যাওয়া হয় বেল ভিউ ক্লিনিকে। সেখান থেকেও ফেরানো হল তাঁকে।

আজ সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর যাওয়ার পথে তাঁকে ডিম, ইট ছোড়া হয় । ওই কর্মীর বাড়িতে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন অভিষেক । তারপর তাঁকে সেখান থেকে বার করে নিয়ে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.