Voice of Eastern India

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে ‘অ্যান্টিচেম্বার’! কার জন্য তৈরি এই ‘অ্যান্টিচেম্বার’?


একের পর এক চেম্বার। যেন মিনি হাসপাতাল।  কোনও চেম্বারে দরজার ওপরে লেখা ‘ইএনটি’, কোনওটার দরজার ওপরে লেখা ‘ডার্মাটোলজি’, কোনওটায় লেখা ‘গ্যাসট্রোএন্ট্রোলজি’,কোনও চেম্বারে দরজার ওপরে আবার লেখা ‘অর্থোপেডিক’। রয়েছে অ্যান্টি চেম্বারও।  যে কোনও সরকারি হাসপাতালের অন্দরসজ্জাকে হার মানিয়ে দিতে পারে সাজানো গোছানো সেবাশ্রয়-২ ক্যাম্প। আর যত কাণ্ডের সূত্রপাত এখান থেকেই। সেবাশ্রয়-২ ক্যাম্পের এই চেম্বারগুলিতেই বসতেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। প্রেসক্রাইব করতেন ওষুধ, ইনজেকশন। কিন্তু কী দেখে প্রেসক্রাইব করতেন? 

এ যেন চিকিৎসা-সহায়িকা! দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ! রোগ সারলে ভাল, আর না সারলে? ভরসা ভগবান।  দুটি পাতা রয়েছে। দুটি পাতায় রোগীদের কী কী ওষুধ দিতে হবে তার বিবরণ লেখা আছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন ওনলি ফর মেডিক্যাল ক্যাম্প। পরের পাতায় রয়েছে মডেল ক্যাম্পে কী কী ওষুধ আছে।অর্থাৎ রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কী কী ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কী কী ওষুধ দিতে হবে, স্কিনের সমস্যা নিয়ে এলে কী কী কী ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়। ওষুধের ম্যানুয়ালে আছে আরও চমক!

ওষুধের নাম তো বটেই… স্পষ্ট উল্লেখ করা আছে তার ডোজও! অর্থাৎ দিনে ক’বার খেতে হবে, তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। শুধু ফলতার সেবাশ্রয় ২ এর ক্যাম্পে ইএনটি-র চেম্বারেই যে এমন সহায়িকা এখনও পড়ে আছে তা নয়। একই জিনিস, অর্থাৎ ডাক্তারির ম্যানুয়াল পড়ে আছে অন্যান্য চেম্বারেও। 

দক্ষিণ ২৪ পরগনার সরিষার বাসিন্দা সরিফা খাতুন। কোমর ও ঘাড়ে ব্যথা নিয়ে গেছিলেন সরিষার সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ, সেখানকার চিকিৎসকের দেওয়া ওষুধ কাজ করেনি। সরিষারই আরেক বাসিন্দা শাবানা পারভিন। মাথা ঘোরার সমস্যা নিয়ে পীড়তলা ক্যাম্পে গেছিলেন তিনি।  কিন্তু অভিজ্ঞতা একেবারেই ভাল ছিল না বলে দাবি করেছেন তিনি। 

সেবাশ্রয়ে কারা চিকিৎসা করতেন? তাঁরা সকলে কি আদৌ চিকিৎসক? এই প্রশ্ন যখন উঠতে শুরু করে, তখন নিজে মুখেই চাঞ্চল্যকর দাবি করেছিলেন সেবাশ্রয়ে অংশ নেওয়া এক ইন্টার্ন। দাবি করেছিলেন, দৈনিক মোটা টাকা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা শংসাপত্রের টোপ দিয়ে ইন্টার্ন থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়া হত সেবাশ্রয় ক্যাম্পে। 

আর এবার সেবাশ্রয়-২ এর ক্যাম্পের এই ছবিতে, সেই দাবিই আরও প্রকট হল। এই ক্যাম্পেরই হেল্প ডেস্কে এখনও পড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন। এরই সঙ্গে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। কখনও ভুল চিকিৎসায় হাত বাদ, কখনও পা বাদ। সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেল ডাক্তারির ম্যানুয়াল। 



Source link

Leave A Reply

Your email address will not be published.