Voice of Eastern India

Rajib Banerjee : কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়


কলকাতা : সম্প্রতি ‘কালীঘাট-তৃণমূল’-এর ভিতরে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন এখনও ‘কালীঘাট-তৃণমূল’-এ থাকা আরেক নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বর্জন না করলে পদ ছেড়ে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজীব। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পিছনে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে, উগরে দিলেন ক্ষোভ। বললেন, ‘দিদিকে হাত জোড় করে বলছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না।’ পাশাপাশি তিনি জানান, ২০২০ সালে শুভেন্দু অধিকারী কেন তৃণমূল ছেড়েছিলেন তার কারণও। 

বিধানসভা নির্বাচনের পর হুড়মুড়িয়ে ভাঙছে ‘কালীঘাট-তৃণমূল’। একের পর এক বিধায়ক মমতার হাত ছেড়ে ঋতব্রতর বিদ্রোহী ব্লকে নাম লেখাচ্ছেন। আর এই ভাঙন যে এখনই থামবে না, সেটাও দিনের আলোর মতো স্পষ্ট। ‘কালীঘাট-তৃণমূল’ ছেড়ে আসা প্রায় সমস্ত নেতা এবং ‘কালীঘাট-তৃণমূল’-এ থাকা নেতাদের একাংশেরও ক্ষোভ একজনেরই বিরুদ্ধে। তিনি হলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এবার সেই পথে হেঁটে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ‘কালীঘাট-তৃণমূল’ এর রাজ্য় সাধারণ সম্পাদক রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। 

কালীঘাট-তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, ” আমি কেন জানি না বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাত জোর করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করবেন না। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে।” ”নির্বাচনে এই ভরাডুবির জন্য কেউ দায়ী নয়, একমাত্র একজনই দায়ী। তাঁর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বর্জন করা।

শুধু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়াই নয়। সেই সঙ্গে মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর প্রশংসাও করেছেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি, শুভেন্দু অধিকারীর মত এত বড় মাপের নেতা কেন তৃণমূল ত্যাগ করেছিলেন, নেপথ্যে কোন কারণ ছিল? সবটাই ফাঁস করলেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, ” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যুবর দায়িত্ব দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আগে অন্য কাউকে করা হল যাতে লাইনটা পরিষ্কার করা যায়। আজকে শুভেন্দু অধিকারী, আমি তো বলব, বরঞ্চ আজকে ভাল হয়েছে শাপে বর হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তাঁর যোগ্যতা ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে।”



Source link

Leave A Reply

Your email address will not be published.