Voice of Eastern India

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি


নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হামলা। গুলি, কোপ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, প্রতিক্রিয়া মেলেনি জোড়াফুল শিবিরের।

স্বাধীনতা দিবসে সমীকরণ বদলের ইঙ্গিত? আচমকা ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে কুণাল। ব্রিদ্রোহীদের পাশে দাঁড়িয়েই মমতার নামে জয়ধ্বনি। বেলাঘাটার বিধায়কের সারপ্রাইজ ভিজিটে জল্পনা।

রাজনীতিতে নতুন রচনা! দল ছাড়ার কারণ ব্যাখ্যা তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদের। রচনা – যদি তৃণমূল সরকার আবার জিতত, তাহলে তৃণমূলেই থাকতাম

ফের বিক্ষোভের মুখে মহুয়া। কৃষ্ণনগর সার্কিট হাউসের সামনে স্লোগান বিজেপির। ঘর ছাড়তে চাপ, দাবি তৃণমূল সাংসদের। স্পিকারকে নালিশ। আসার খবরই ছিল না, রুমও দেওয়া হয়নি। জানাল প্রশাসন।

মহুয়াকে মাঝরাতে সার্কিট হাউস ছাড়তে চাপের অভিযোগ। নিরাপত্তাহীনতায় বিজেপি, আক্রমণে অভিষেক। নিন্দায় সিপিএম। পাল্টা দিলীপ। দিলীপ – কেউ ‘জয় শ্রী রাম’ বলে, আপনি পজিটিভলি নিন না)

টুলুর DCR জালিয়াতিতে জড়িত সরকারি কর্মীরাও? সিউড়িতে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাস। পাথর ব্যবসায়ীর ম্যানেজারের ডায়েরিতে ছিল নাম।

DCR জালিয়াতি করে হাজার হাজার কোটির রাজস্ব ফাঁকি। এবার টুলু-যোগে স্ক্যানারে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীও। সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি পুলিশের।

কোথায় লুকোনো টুলু মণ্ডলের বেআইনি সম্পদ? বোলপুরে পাথর ব্যবসায়ীর দুই শ্যালকের অট্টালিকা ও বাগাবাড়িতে তল্লাশি। উদ্ধার ৫০০ গ্রাম সোনা, দাবি পুলিশের।

রাজ্যে ফের ISI-যোগে গ্রেফতার ৩। কোচবিহার থেকে পাকড়াও। ধৃতদের বিরুদ্ধে গরু পাচারের আড়ালে জালনোট ও পাকিস্তান-বাংলাদেশে ভারতের সিম পাচারের অভিযোগ।

সেনা অফিসারদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়েই গ্রেফতার ৩। ধৃতের ফোনে ভারতীয় জাল নোটের ছবি ও ভিডিও। দাবি এসটিএফের।

ISI যোগে ধৃত শফিকুলকে ঘিরে বাড়ছে রহস্য। ১২ বছর আগে বিয়ে। কোথায় বাড়ি। জানতেন না স্ত্রী। স্ত্রী- ‘১২ বছর বিয়ে হলেও শফিকুলের বাড়ি কোথায় জানতে পারেননি’

বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক। ধৃত আসাফুল মল্লিকের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের যোগ, দাবি পুলিশের। মানতে নারাজ ধৃতের পরিবার।

মেয়কে ধর্ষণ-খুনে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি অভয়ার মায়ের। রত্না – যাঁরা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছুই হবে না এদের

টানা ৮দিন। জোড়া প্রতারণার তদন্তে ভবানীভবনে অভিষেকের পিএ। চাকরি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়কের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ। জমি জালিয়াতিকাণ্ডে সোমে ফের তলব CID-র।

ফের তোলাবাজিতে অভিযুক্ত বিজেপি নেতা। জাতীয় সড়কে গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগ। না দেওয়ায় অপহরণের নালিশ। তুফানগঞ্জে গ্রেফতার মণ্ডল সভাপতি।

পালাবদলের পর পশ্চিমবঙ্গে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন বিজেপি সরককারের। রাজ্যকে ভারতসেরা করার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। শুভেনদু – পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা, আইনশৃঙখলা আরও সুদৃঢ করতে হবে

অসামান্য ও প্রশংসনীয় কাজ। রেড রোডের অনুষ্ঠানে ১৪ জন IPS-কে মুখ্যমন্ত্রীর পদক। ২০২৬ সালে রাষ্ট্রপতির অতিবিশিষ্ট সেবা পদক পেলেন কলকাতা পুলিশ কমিশনার।

সশস্ত্র মাওবাদীরা শেষ। রয়ে গেছে দিমাগি নকশালরা। এদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর। 



Source link

Leave A Reply

Your email address will not be published.