Voice of Eastern India

LPG Price Hike: পুজোর মুখে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম | Gas Price Hike | ABP Ananda


LPG Price Hike: পুজোর মুখে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় আরও ৭০ টাকা দামি হল ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডার। এর ফলে রেস্তোঁরা-হোটেলকে রান্নার গ্যাসের জন্য গুণতে হবে বাড়তি গাঁটের কড়ি। আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৫৪ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে একাধিকবার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি। 
এদিকে, গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে বিক্রি বন্ধের নির্দেশ। ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোলও। নিষিদ্ধের তালিকায় রয়েছে জ্বর, ব্যথা, হাইপার টেনশন কমানোর মতো ওষুধ। অ্যাসিডিটি, ডায়েরিয়া, সংক্রমণ কমানোর ওষুধও নিষিদ্ধের তালিকায়।  



Source link

Leave A Reply

Your email address will not be published.