ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশ্বানর চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টের অনুমতি নেই, তাঁরা কেন জমায়েত করছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও।
বিস্তারিত…
হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় ‘কালীঘাট তৃণমূল’-কে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় ‘কালীঘাট তৃণমূল’-এর। এর জেরে পদ্মপুকুরে ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেফতার হন কুণাল ঘোষ। ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ‘কালীঘাট তৃণমূল’-এর আর্জি খারিজ হয়ে যায়। ‘গতকালের ছাত্র আন্দোলনের মিছিল দেখার পরে অনুমতি নয়। আজ এই অনুমতি দিতে পারে না আদালত’, এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ ‘না’ বলার পরেও কালীঘাট তৃণমূল-এর জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ-সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটিতে যেতে যেতেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন তিনি। এর আগে মমতা বলেন, “আমরা ছাত্র-যুবদের সঙ্গে ছিলাম, আছিও।”
নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে গতকাল ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলেজ পড়ুয়া থেকে অভিভাবকদের বিক্ষোভ-মিছিল হয়। আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির পার্টির সদস্যরাও। আর বিক্ষোভ ঘিরে বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা।
নিটের প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের সমর্থনে আন্দোলন-বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কলকাতায়। বিক্ষোভের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য় করে ইট-জুতো-বোতল ছোড়া হয়। পাল্টা লাঠি উঁচিয়ে ছুটে যায় পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির পার্টির সদস্যরা। মুখে মুখে স্লোগান। কালো মাথার ভিড়। মণীষীদের ছবি দেওয়া প্ল্য়াকার্ড…পোস্টার…ফুল হাতে বিশাল মিছিল। GET WELL SOON SYSTEM লেখা প্ল্য়াকার্ড ও ফুল হাতে মিছিলে হাজির হতেও দেখা যায়।
