Voice of Eastern India

Jahangir Khan: জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর দাবি পুলিশের, ফলতা থানায় হামলাকাণ্ডে কাদের বিরুদ্ধে FIR ?


পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: জাহাঙ্গিরের স্ত্রী ও তার সঙ্গীদের নামে নতুন এফআইআর। ফলতা থানায় হামলাকাণ্ডে গতকাল রাতে নতুন এফআইআর রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক আইনের পাশাপাশি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে খবর। পাশাপাশি জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক আইনেও মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন, RG কর ফাইলস খোলার পর এবার বড় বার্তা অভয়ার মায়ের, কী দাবি BJP বিধায়ক রত্না

‘হামলার আগের দিন রাতে ফলতায় বৈঠক করে লোক জমায়েতের নির্দেশ দেন জাহাঙ্গিরের স্ত্রী’, হামলা চালিয়ে জাহাঙ্গিরকে থানা থেকে বের করে আনার পরিকল্পনা ছিল তার স্ত্রীর, দাবি পুলিশের। জাহাঙ্গির স্ত্রী রেজিনা বিবি এখনও পলাতক, তাঁর খোঁজে চলছে তল্লাশি। গতকাল থেকে আরও ৭, মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা, সাম্প্রদায়িক উস্কানির মতো ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মূলত, গত মঙ্গলবার জাহাঙ্গির খানের স্ত্রীর নের্তৃত্বে , থানা হামলা চালিয়ে, তাঁকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এবং সঙ্গে সঙ্গে এলাকায় কে কোথায় পালাবে, পথ না পেয়ে, পুকুরেও ঝাপিয়ে পড়ে। এই ঘটনার পর অভিযোগের পরিপ্রেক্ষিতে, একাধিক জনকে গ্রেফতার করা হয়।



Source link

Leave A Reply

Your email address will not be published.