Voice of Eastern India

RG Kar Case: RG কর ফাইলস খোলার পর এবার বড় বার্তা অভয়ার মায়ের, কী দাবি BJP বিধায়ক রত্না দেবনাথের ? ” আমার মেয়ের সাথে সাথে..”


কলকাতা: আর জি কর ফাইলস খোলার পরেই নির্মল ঘোষ ও সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায়, নিউটাউনের CBI দফতরে  পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার দিন নির্মল ঘোষের ভূমিকা সম্পর্কে জানতে চায় CBI । এদিন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন অভয়ার মা,  বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

আরও পড়ুন, আলিপুর জাজেস কোর্টের বাইরে তুমুল বিক্ষোভ, নেভানো হল চেম্বারের আলো, পুলিশের গাড়িতে তোলা হল অরূপ বিশ্বাসকে

“আমার মেয়ের সাথে সাথে অন্যান্য মেয়েদেরও বিচার হবে…”, বড় দাবি অভয়ার মা,  বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

অভয়ার মা বলেন, নতুন সরকার এসেছে। নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে। বিচারের দিকে এগোচ্ছে ধাপে ধাপে। ওরা কালকে পানিহাটি শ্মশানঘাটে এসেছিল।তাই আজকে নির্মল ঘোষ ও সোমনাথ দে-কে ডাকা হয়। ….আজকে রাজ্যপাল এসে বলেছেন,  নারী উপর কোনও অত্যাচার মেনে হবে না। সহ্য করব না আমরা নারীদের অত্যাচার। তো সেখান থেকে আমি রাজ্যপাল, আমাদের মুখ্যমন্ত্রী, তাঁদের প্রণাম জানাই। আমাদের বাংলার মেয়েরা, মায়েরা সবাই সুরক্ষিত থাকবে। ভয় দূর হয়েছে মানুষের। আমার মেয়ের সাথে সাথে অন্যান্য মেয়েদেরও বিচার হবে।

আর জি কর-কাণ্ডে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কাউন্সিলর সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ করল CBI. শেষকৃত্য়ের রাতে ঠিক কী হয়েছিল? তা নিয়ে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ২ তৃণমূল নেতাকে।আর জি কর মেডিক্য়াল কলেজে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি কেন সৎকার করা হয়েছিল? কারা করেছিলেন? কার নির্দেশে করেছিলেন? নেপথ্যে কি কোনও চাপ কাজ করেছিল? উত্তর খুঁজতে নতুন করে তদন্ত শুরু করেছে CBI. বৃহস্পতিবার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্য়ান সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি।

২০২৪-এর ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়। এর আগে শিয়ালদা কোর্টে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বর্তমান চেয়ারম্য়ান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়-এর গ্রেফতারির আবেদন জানান অভয়ার মা। নতুন করে তদন্তে নেমে এবার তৃণমূল নেতা নির্মল ঘোষ ও সোমনাথ দে-কে ডেকে জিজ্ঞাসাবাদ করল CBI. শেষকৃত্য়ের রাতে ঠিক কী হয়েছিল? কার নির্দেশে তাঁরা দেহ নিয়ে গেছিলেন?সূত্রের খবর, এসব বিষয়েই প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ২ তৃণমূল নেতাকে।



Source link

Leave A Reply

Your email address will not be published.