Voice of Eastern India

DA নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনের দীর্ঘ ১ ঘণ্টার বৈঠক শেষ, কোন বড় সিদ্ধান্ত ? “আশা করি এবার..”


কলকাতা: DA নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনের বৈঠক। প্রায় ১ ঘণ্টা ধরে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, ‘আগের সরকার DA নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও মানেনি। সুপ্রিম কোর্ট যা বলেছে, তা মেনেই কাজ করবে সরকার। মুখ্যসচিব, অর্থ সচিবকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের সরকার কী করেছেন, তা ভুলে যান। এরিয়ার নিয়ে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ 

আরও পড়ুন, তলবের পরেও গরহাজির অভিষেক, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ?

বৈঠক শেষে ভাস্কর ঘোষ জানিয়েছেন, ..আমরা বলেইছিলাম, যে সরকার কর্মচারীদের সঙ্গে থাকে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এবং তার জন্য যা কিছু করার করা হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আবেদন ছিল, কর্মচারীদের বিষয়ে যেসব সিদ্ধান্ত হবে, সেই সব সিদ্ধান্ত তাঁদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হোক। আজকে সেই বৈঠক ছিল। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে সেই বৈঠক চলেছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অ্যাজেন্টা যেটা ছিল, সেটা মূলত সুপ্রিম কোর্টের যে রায়, ডিএ কেন্দ্রিক, আমরা জানি যে পূর্বের সরকার সেই রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রেছত্রে তাঁকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী, তাঁর প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশে রাখেন, সেখানে পরিষ্কার করে দেন, যে এই রায় মানার ক্ষেত্রে, আমরা কোনওরকম কোনও কনফ্রন্টটেশনে যাবো না। আমরা সম্পূর্ণরুপে সুপ্রিম কোর্ট যা বলেছে, সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে  মেনে কাজ করব। এবং সেই অনুযায়ী তাঁরা কাজ করার নির্দেশ দিয়েছেন, মাননীয় মুখ্যসচিব ও অর্থসচিবকে।ডিএ এর এরিয়ারের পেমেন্ট নিয়ে এবং তার যে কোয়ান্টিফিকেশন নিয়ে আমাদের সাথে মতানৈক্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের সরকারে কী করেছেন না  করেছেন, সেটা ভুলে যান, অর্থসচিবকে তিনি বলেছেন। কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই সমস্তটাকে ঠিক করুন।  আমরা আশা করি, আমাদের কোয়ান্টিফিকেশন নিয়ে যে মতানৈক্য হচ্ছে, সেটা মিটবে।

তিনি বলেন, ‘কাটমানি, থ্রেট সিন্ডিকেট নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। দুর্নীতির অভিযোগ নিয়ে কমিটিকে রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।  স্বচ্ছতার সঙ্গে নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মীরাও সরকারের একটা অংশ, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী’, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তুষ্ট সংগ্রামী যৌথ মঞ্চ।



Source link

Leave A Reply

Your email address will not be published.