Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং
গৌতম মণ্ডল, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। যদিও এর সরাসরি ‘ল্যান্ডফল’ বা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা এ রাজ্যে নেই, তবুও এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। মৎস্যজীবীদের আজ থেকেই সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাগরে ব্লক প্রশাসনের তরফ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদের নামিয়ে চালানো হচ্ছে জোরদার মাইকিং। কপিলমুনি আশ্রম চত্বরে থাকা পুণ্যার্থী এবং উপকূলের অস্থায়ী দোকানদারদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নামতেও বারণ করা হচ্ছে। একই সঙ্গে কশতলা গ্রাম-সহ সাগর ব্লকের সমস্ত দুর্বল নদীবাঁধ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের কর্তারা মাইক হাতে বাসিন্দাদের সতর্ক করছেন, যাতে দুর্যোগ বাড়লে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছানো যায়।.
BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
